
আসছে ১৫ ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে মালেক আফসারি পরিচালিত বহুল আলোচিত ‘অন্তর জ্বালা’ ছবিটি।
তবে মুক্তির আগেই ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এই ছবির সদ্য প্রকাশিত ‘ছোট ছোট আশা’ গানের সঙ্গে মিল পাওয়া গেছে ২০০৬ সালের তামিল ছবি ‘ভেইল’র ‘উরুহুদে মারুহুদে’ শিরোনামের গানের।
এবার ছবি নকলের ব্যাপারে জবাব দিলেন নির্মাতা। ‘এই ঘর এই সংসার’ খ্যাত নির্মাতা ফেসবুকে লিখেছেন, কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি গেলো ৮/১০ বছর যাবত সাউথের ছবিকে ফলো করছে। (ডুবে যাওয়া থেকে বেঁচেছে) আর আমি ফলো করছি গত ৩০ বছর। বলা যায় সাউথ আমার আসল স্কুল। আমাদের দর্শক ঘরে বসে জলসা মুভি/জি বাংলা সিনেমায় যেসব মুভি দেখেন সব সাউথের বাংলা কপি।
মালেক আফসারি আরো বলেন, সিনেমা একটি ইন্ডাস্ট্রি। চালু প্রডাক্ট মার্কেটে দিতে হয়। যেমন যৌথ প্রযোজনার ছবিগুলো (লোহাই তো লোহা কাটে) সাউথের ছবিকে ফলো করে বোম্বের স্টাররা টিকে আছে এবং কলকাতা ও বাংলাদশের স্টাররা টিকে গেছে। এখন তো হলিউড ও সাউথকে ফলো করছে।
তিনি বলেন, আমার অনেক স্ট্যাটাসে এবং টিভি চ্যানেলে বলেছি আমি মৌলিক ছবি বানাই না। প্রযোজকের টাকা দিয়ে ছিনিমিনি খেলার বদভ্যাস আমার নাই। আমি বুদ্ধিজীবী নই। আমি শুধু একজন পেশাদার পরিচালক।
এম




