এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’, আজ রাতেই পর্দায় আসছে সেই ‘অভিশপ্ত’ গল্প

আরটিভি নিউজ

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ০৯:২৭ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ থেকে ১৭ বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন। আলোচিত সেই ঘটনা নিয়ে চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ। গেল তিন বছর ধরে দৃশ্যধারণসহ নানা কাজ সেরেছেন তিনি, কিন্তু কাজ শেষ করতে পারছিলেন না। বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখতে চলেছে।

 ১০ অক্টোবর রাতে দেশের একটি ওটিটি প্লাটফর্মে দেখা যাবে সেই আলোচিত ঘটনা নিয়ে তৈরি ওয়েব সিরিজ ‘চক্র’।

‘চক্র’র নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এটি সত্যি ঘটনা অবলম্বনে, সবাই জানেন। ময়মনসিংহের যে ঘটনাটি নিয়ে এই সিরিজ, এই ঘটনাটি সম্পর্কে আমি ২০০৭/২০০৮ সালেই শুনেছিলাম। যখন একই পরিবারের ৯ জনের আত্মহত্যার ঘটনা শুনি, তখনই ব্যাপারটা আমাকে স্ট্রাইক করেছিল। তখন থেকেই মাথায় থেকে যায়। পরে যখন থেকে নির্মাণকে পেশা হিসেবে নিই, তখন থেকেই ইচ্ছে ছিল ঘটনাটি নিয়ে কাজ করার। তো সে জায়গা থেকেই ‘চক্র’র জন্ম। তবে এটি হুবুহু সে ঘটনার চিত্রায়ন নয়। ওই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেদের মতো কাল্পনিক একটা গল্প চক্রতে বলেছি।

এ সিরিজে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তাসনিয়া ফারিণ। ফারিণ বলেন, ‘এ কাজটি করার সময় বেশকিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে—কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এরপর অনেক বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে। এটাই আনন্দের। তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলব—এ সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। যেমন আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়।

এরপর বলেন, শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনও পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না। সবশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চক্র ওয়েব সিরিজটি দেখবেন। কারণ, এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি, যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে। আশা করি হতাশ হবেন না।

সিরিজটিতে প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

আরটিভি /এএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission