এমসিইউতে আবারও ফিরছেন ‘ক্যাং’!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ অক্টোবর ২০২৫ , ১০:০৩ পিএম


এমসিইউতে আবারও ফিরছেন ‘ক্যাং’!
ছবি: সংগৃহীত

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর অন্যতম গুরুত্বপূর্ণ খলনায়ক ‘ক্যাং’ চরিত্রে অভিনয় করে ফ্যানদের মনে গভীর ছাপ ফেলেছিলেন অভিনেতা জোনাথন মেজরস। ‘লোকি’ সিরিজের মাধ্যমে এমসিইউ-তে তার যাত্রা শুরু হলেও ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’ চলচ্চিত্রে ক্যাংয়ের প্রধান উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ। তবে গুরুতর এক অভিযোগের কারণে তার এমসিইউ ক্যারিয়ার কিছুটা থমকে গিয়েছিল।

বিজ্ঞাপন

২০২৩ সালের শেষ দিকে হামলার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মার্ভেল স্টুডিওস ‘ক্যাং’ চরিত্রের গল্প থেকে একটু সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সান ডিয়েগো কমিক-কন ২০২৪ এ মার্ভেল ঘোষণা করেছে আগামী অ্যাভেঞ্জার্স সিনেমার প্রধান খলনায়ক হবেন ডক্টর ডুম, ক্যাং নয়।

তবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দেওয়া এক সাক্ষাৎকারে জোনাথন মেজরস প্রকাশ করেছেন, মাল্টিভার্সের জগত থাকায় তার ফিরবার সম্ভাবনা সবসময়ই রয়ে গেছে। মেজরস বলেছেন, আমি এখন কিছু বলতে পারছি না। তবে এটি একটি মাল্টিভার্স, তাই সবসময় সুযোগ থাকে।

বিজ্ঞাপন

আগস্ট ২০২৫-এ মেজরস আরো জানান, তিনি মার্ভেল স্টুডিওসের সঙ্গে কাজ করতে ভালোবাসেন এবং টম হিডলস্টন, পল রাড, গুগু মবাথা-র সাথে কাজের অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত ভালো লেগেছে।

এদিকে, তার ‘ক্রীড থ্রি’ সহশিল্পী মাইকেল বি. জর্ডান মেজরসকে সমর্থন জানিয়ে বলেছেন, সে ভালো আছে, সম্প্রতি এনগেজ করেছে। তার ধৈর্য্য এবং শক্তিকে আমি গর্ব করি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’র পোস্ট-ক্রেডিটে দেখা গিয়েছিল অসংখ্য ক্যাং ভ্যারিয়েন্টের উপস্থিতি, যা মাল্টিভার্সের মাধ্যমে মেজরসের চরিত্র ফেরানোর সুগম পথ তৈরি করেছে। ফ্যানদের অন্যতম জনপ্রিয় মতামত হলো, মার্ভেল এই ক্যাং ভ্যারিয়েন্টদের ব্যবহার করে ডক্টর ডুমের শক্তি উপস্থাপন করতে পারে, যা আগামী ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং পরবর্তী সিনেমাগুলোর বড় গল্পের এক অঙ্গ হতে পারে।

২০২৬ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, যেখানে ডক্টর ডুম-এর বিরুদ্ধে লড়াইয়ে এমসিইউ’র আর্থ মাইটিয়েস্ট হিরোস, ফ্যান্টাস্টিক ফোর এবং এক্স-মেনরা একত্রিত হবে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission