মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে শাহরুখ খান!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ০৫:৪৩ পিএম


মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে শাহরুখ খান!
ছবি: সংগৃহীত

বলিউডের কিং শাহরুখ খান শুধু ভারতের নয়, পুরো বিশ্বের দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন তার অসাধারণ অভিনয় দিয়ে। তার জনপ্রিয়তার পরিধি এতটাই ব্যাপক যে, হলিউডের বিখ্যাত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ)-এও তার নাম উঠে এসেছে! খবর কইমইয়ের

ডিজনি প্লাস হটস্টারের জনপ্রিয় সিরিজ ‘মিস মার্ভেল’-এর এক দৃশ্যে দেখা যায়, প্রধান চরিত্র কমলা খান ও তার বন্ধুরা গাড়িতে করে যাচ্ছেন এবং বলিউড নিয়ে আলোচনা শুরু হয়। তখন এক বন্ধু বলে, সে শুধু ক্লাসিক সিনেমাগুলো পছন্দ করে, যেমন বাজিগর। কমলা সঙ্গে সঙ্গে বলে ওঠে, অবাক হওয়ার কিছু নেই যে তুমি বাজিগর ভালোবাসো, এটা তো এসআরকে-এর সেরা কাজ! যদিও বেশিরভাগ মানুষ বলে ‘ডিডিএলজে’। দৃশ্যটি বলিউড প্রেমীদের জন্য ছিল এক চমক, আর এটি প্রমাণ করে শাহরুখের প্রভাব কতটা বিশ্বজুড়ে বিস্তৃত।

এর আগে ‘ডেডপুল ২’ সিনেমাতেও শাহরুখ খানের স্বদেশ ছবির একটি গান ব্যবহার করা হয়েছিল। এমনকি ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর নায়ক বেনেডিক্ট কাম্বারব্যাচ ও এক সাক্ষাৎকারে শাহরুখের অভিনয়ের প্রশংসা করে বলেছেন, তিনি চাইবেন কিং খান মার্ভেল ইউনিভার্সের অংশ হোন।

আরও পড়ুন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে যে, শাহরুখ খান নাকি খুব শিগগিরই মার্ভেল স্টুডিওস-এর সঙ্গে একটি বিশেষ প্রকল্পে কাজ করতে পারেন। জনপ্রিয় মার্ভেল স্কুপার অ্যাকাউন্ট ‘মার্ভেললিকস২২’ শাহরুখের একটি ছবি শেয়ার করে দাবি করেছে যে আলোচনাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। যদিও এটি ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’-এর সঙ্গে সম্পর্কিত নয়, তবে এটি মার্ভেলের একটি পৃথক ও গুরুত্বপূর্ণ প্রজেক্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission