আলোচিত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার অনুনয়ের মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৫:৪৬ পিএম


আলোচিত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার অনুনয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার অনুনয় সুদ আর নেই। মাত্র ৩২ বছর বয়সেই থেমে গেল তার পথচলা। তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়। সকালে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়। ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার জগতের পরিচিত মুখ দুবাইয়ের অনুনয় সুদ। আন্তর্জাতিকভাবেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

বিজ্ঞাপন

দুবাইভিত্তিক এই ইনফ্লুয়েন্সার ও ফটোগ্রাফারের ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল ১.৪ মিলিয়নেরও বেশি। তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি; পরিবার এই বিষয়ে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে। 

এদিকে অনুনয় সুদের করা শেষ পোস্ট ঘিরে এখন আলোচনা চলছে। অনুনয় সুদের শেষ ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, তিনি ছিলেন লাস ভেগাসের উইন হোটেলে অনুষ্ঠিত ‘কনকোর্স অ্যাট উইন লাস ভেগাস’ ইভেন্টে। এটি বিশ্বের অন্যতম বিলাসবহুল অটোমোটিভ শো, যেখানে প্রদর্শিত হয় দুনিয়ার সবচেয়ে দামি ও বিরল গাড়িগুলো।

বিজ্ঞাপন

সেই ইভেন্ট থেকেই তিনি লেখেন, এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি কিংবদন্তি আর স্বপ্নের মতো সব গাড়ির মাঝে সপ্তাহান্ত কাটালাম। আপনারা কোনটা নিয়ে ঘুরতে যেতে চান? পোস্টের ছবিগুলোতে দেখা যায়, অনুনয় বিভিন্ন লাক্সারি গাড়ির পাশে পোজ দিচ্ছেন, অংশগ্রহণকারীদেড় সঙ্গেও তোলা ছবি শেয়ার করেছিলেন তিনি। ১ নভেম্বরেও একই শো থেকে তিনি ছবি আপলোড করেছিলেন।

তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। অনুনয়ের ভক্তরা এ নিয়ে কথা বলছেন। বিশেষ করে মৃত্যুর দুই দিন আগেই তার এই পোস্ট যেন আরও বেশি আলোচনা তৈরি করেছে। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অনুনয় সুদ কেবল ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার নয়, তিনি ফটোগ্রাফার ও উদ্যোক্তা ছিলেন। ফোর্বসের তালিকা অনুযায়ী ২০২৪ সালে ভারতের শীর্ষ ১০০ ডিজিটাল তারকার একজন তিনি। দুবাইভিত্তিক একটি ডিজিটাল পারফরম্যান্স ও মার্কেটিং এজেন্সির প্রতিষ্ঠাতা অনুনয়। ভ্রমণ করেছিলেন ৪৬টি দেশ, এবং তার লক্ষ্য ছিল বিশ্বের ১৯৫টি দেশ ঘোরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission