প্রেম ও বিয়ে নিয়ে পারসা ইভানার খোলামেলা মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ০৭:৫৯ পিএম


প্রেম ও বিয়ে নিয়ে পারসা ইভানার খোলামেলা মন্তব্য
পারসা ইভানা। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার প্রিয় মুখ পারসা ইভানা। ‘ব্যাচেলার পয়েন্ট’ সহ বেশ কিছু কাজ দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। যুক্তরাষ্ট্র ঘুরে কয়েক মাস হলো দেশে ফিরেছেন। শিগগির তাকে আবারও দেখা যাবে মোশারফ করিমের সঙ্গে নতুন এক ওয়েবফিল্মে।

বিজ্ঞাপন

515436341_1279178333569085_7675655900937851768_n

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জন্মদিন ছিল পারসা ইভানার। বিশেষ দিনটি ঢাকায় পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি। একই দিনে তার ভাইয়েরও জন্মদিন। মূলত, টুইন ভাই-বোন তারা। ইভানার বাবা-মা বিদেশে বসবাস করেন; ভাই ও খালা মণির সঙ্গে বাংলাদেশে বসবাস করেন এই অভিনেত্রী।  

বিজ্ঞাপন
আরও পড়ুন

ব্যক্তিগত জীবন প্রেমের সম্পর্কে ছিলেন পারসা ইভানা। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর তা ভেঙে গেছে। প্রেম-বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে?

524253553_1323467235806861_9075253533303267098_n

বিজ্ঞাপন

ছোটপর্দা থেকে ইতিমধ্যে অনেকেই বড়পর্দায় নাম লিখিয়েছেন। একের পর এক অভিনেত্রী সিনেমা করছেন। কিন্তু সিনেমায় দেখা যাচ্ছে না পারসাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমার প্রস্তাব যে একেবারেই আসেনি তা নয়। কিন্তু মনে ধরেনি। গল্প, চরিত্র পছন্দ হলে অবশ্যই সিনেমা করব। ‘মনপুরা’, ‘আয়নাবাজি’র মতো মানসম্মত সিনেমার প্রতি আমার আগ্রহ বেশি। আমার কাছে অভিনয়টা গুরুত্বপূর্ণ, মাধ্যম না। গল্প পছন্দ হলে যেকোনো মাধ্যমেই কাজ করব।

492005423_1222542129232706_8124526047347007758_n

পারসা ইভানা শাস্ত্রীয় নৃত্যের শিল্পী হয়েও নাম লেখান অভিনয়ে। ২০১৫ সাল থেকে টুকটাক অভিনয় শুরু করেন; ২০১৮ সাল থেকে এ মাধ্যমে নিয়মিত হয়ে যান। কাজল আরিফিন অমি নির্মিত বহুল আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ইভা চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান পারসা ইভানা। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission