বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য, মৃত্যুকালে গর্ভবতী ছিলেন মডেল খুশবু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ০৭:৪৫ পিএম


বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য, মৃত্যুকালে গর্ভবতী ছিলেন মডেল খুশবু
ছবি: সংগৃহীত

ভারতের ভোপালের জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খুশবু আহিরওয়ার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে তোলপাড়। এবার তার চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্টে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। 

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুকালে গর্ভবতী ছিলেন খুশবু। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকেরা উল্লেখ করেছেন ফ্যালোপিয়ান টিউব ফেটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, যা একটি গর্ভাবস্থাজনিত জটিলতা। খবর এনডিটিভির।

এদিকে ২৭ বছর বয়সী এই তরুণীর মৃত্যুর ঘটনায় তার প্রেমিক কাশেম হোসেনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক গুরুতর অভিযোগ, যার মধ্যে রয়েছে মারধর, ধর্মান্তরে জোর করার অভিযোগও।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) সকালে খুশবু ও কাসিম উজ্জয়িন থেকে ভোপাল ফিরছিলেন। পথে ভোপালের ইন্দোর রোডের ভৈসাখেদি এলাকায় বাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খুশবু। কাশেম তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে কাশেম সেখান থেকে পালিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে আত্মহত্যার চেষ্টা করেছিলেন খুশবু। তার হাতে পুরনো কাটা দাগ পাওয়া গেছে, যা সাধারণত আত্মহত্যা প্রবণতার সঙ্গে যুক্ত। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission