অল্প বয়সী নায়িকার সঙ্গে রোমান্স, যা বললেন রণবীর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৪:০৬ পিএম


অল্প বয়সী নায়িকার সঙ্গে রোমান্স, যা বললেন রণবীর
ছবি: সংগৃহীত

বলিউডে ফের আলোচনায় বয়সের বৈষম্যমূলক অন-স্ক্রিন জুটি। রণবীর সিং ও তরুণ অভিনেত্রী সারা অর্জুনকে নিয়ে নির্মিত আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’–এর টিজার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। টিজারে রণবীর ও অর্জুন রামপালকে নতুন রূপে দেখে যেখানে দর্শকরা উচ্ছ্বসিত, সেখানে রণবীরের সঙ্গে প্রায় ২০ বছরের ছোট সারার রোমান্সই মূলত বিতর্কের কেন্দ্রবিন্দু। খবর হিন্দুস্তান টাইমসের।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, আবারও কি ‘হাঁটুর বয়সী’ নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন রণবীর সিং? বয়সের এত বিশাল ব্যবধান থাকার পরও পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয়ের জন্য তাকে কটাক্ষও করতে ছাড়ছেন না অনেকে।

তবে এসব সমালোচনার জবাব সরাসরি না দিয়ে বরং সহ-অভিনেত্রী সারা অর্জুনের প্রশংসাতেই মুখর হলেন রণবীর। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।

বিজ্ঞাপন

পর্দায় তাদের রসায়ন এবং সারার সাবলীল অভিনয়ের প্রশংসা করতে গিয়ে তাকে হলিউড তারকা ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গেও তুলনা করেন রণবীর।

তার ভাষায়, সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে কাজ করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সহ-অভিনেত্রী হিসেবে সারার মানবিকতা ও শিল্পীসত্ত্বারও ভূয়সী প্রশংসা করে রণবীর আরও বলেন, আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।

উল্লেখ্য, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন ইতোমধ্যেই পরিচিত মুখ। অভিনেতা জয় অর্জুনের মেয়ে সারা শিশুশিল্পী হিসেবেও জনপ্রিয় ছিলেন। হিন্দি সিনেমায়ও তার যাত্রা নতুন নয়- ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ এবং ‘ব্ল্যাক ফ্রাইডে’–সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন তিনি।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission