এ সপ্তাহে যা দেখা যাচ্ছে ওটিটিতে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৮:৪৭ এএম


সিরিজ-সিনেমায় এ সপ্তাহের ওটিটি আয়োজন
ছবি: সংগৃহীত

এ সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আসছে একাধিক নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ, যা দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। নানান দেশের, নানা ভাষার গল্প নিয়ে নির্মিত এসব কনটেন্টে উঠে আসবে বিভিন্ন ধরনের থিম ও চরিত্র। বাছাই করা কিছু সেরা কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিজ্ঞাপন

১. মানবজমিন (বাংলা সিনেমা)

অভিনয়: পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পরান বন্দ্যোপাধ্যায়

বিজ্ঞাপন

মুক্তি: হইচই (২১ নভেম্বর)

গল্পসংক্ষেপ: সংকেত নামের এক ব্যাংকার এবং কুহু নামের এক সমাজকর্মী একটি স্কুল তৈরির পরিকল্পনা করেন, যেখানে দুস্থ শিশুদের জন্য শিক্ষা প্রদান করা হবে। তবে, তাদের এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে বাধার সম্মুখীন হতে হয়। ফান্ড সংগ্রহের জন্য তারা এক ব্যক্তি বারেনের কাছে গিয়ে সমস্যায় পড়েন।

বিজ্ঞাপন

২. ফ্যামিলি ম্যান সিজন থ্রি (হিন্দি সিরিজ)

অভিনয়: মনোজ বাজপেয়ি, জয়দীপ আহলাওয়াত, প্রিয়ামণি, শারিব হাশমি

বিজ্ঞাপন

মুক্তি: প্রাইম ভিডিও (২১ নভেম্বর)

গল্পসংক্ষেপ: গোয়েন্দা শ্রীকান্ত (মনোজ বাজপেয়ি) এবার একাই ঝুঁকি নেবেন না! নতুন সিজনে শ্রীকান্তের জীবনে এসেছে এক নতুন প্রতিদ্বন্দ্বী। তার জীবনে আসবে একের পর এক চ্যালেঞ্জ, যা তার ক্যারিয়ার এবং পরিবারকে সরাসরি হুমকির মুখে ফেলবে।

৩. হোমবাউন্ড (হিন্দি সিনেমা)

অভিনয়: ঈশান খাট্টার, বিশাল জেঠওয়া, জাহ্নবী কাপুর

মুক্তি: নেটফ্লিক্স (২১ নভেম্বর)

গল্পসংক্ষেপ: চন্দন ও শোয়েব আলী- বাল্যবন্ধু। সমাজে ধর্ম এবং বর্ণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নানা বৈষম্য চলছে। তবে, তারা একসাথে হয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে এবং একসময় নিজেদের জীবনে এক নতুন দিক নিয়ে আসার পথে এগোতে থাকে।

৪. ওয়ান শট উইথ এড শিরান (স্বল্পদৈর্ঘ্য সিনেমা)

অভিনয়: এড শিরান

মুক্তি: নেটফ্লিক্স (২১ নভেম্বর)

গল্পসংক্ষেপ: ব্রিটিশ গায়ক এড শিরান নিউইয়র্ক শহরে এক বিশেষ দিন কাটাচ্ছেন। কখনো ফুটপাতে হাঁটছেন, কখনো ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার কখনো রেস্তোরাঁয় গিয়ে হঠাৎ গানের মাধ্যমে সবাইকে চমকে দিচ্ছেন। এর মধ্যে উঠে আসে এড শিরানের সংগীতজীবনের কিছু অজানা ঘটনা।

আরও পড়ুন

৫. দ্য ফ্যামিলি প্ল্যান ২ (ইংরেজি সিনেমা)

অভিনয়: মার্ক ওয়াহলবার্গ, মিশেল মোনাহান, জো কোলেটি

মুক্তি: অ্যাপল টিভি প্লাস (২১ নভেম্বর)

গল্পসংক্ষেপ: ড্যান মরগান- এক পরিবারকেন্দ্রিক ব্যবসায়ী। নিজের পরিবারকে নিয়ে ইউরোপে ভ্রমণে বের হন। কিন্তু সেখানে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে যায়, যে ড্যানের অন্ধকার অতীত উন্মোচন করে। নিজেদের নিরাপত্তা রক্ষায়, ড্যান পরিবারকে নিয়ে দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়ে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission