ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রাইম ভিডিও প্রকাশ করেছে ‘দ্য বয়েজ’-এর পঞ্চম ও শেষ সিজনের প্রথম টিজার ট্রেলার। ব্রাজিলের সিসিএক্সপিতে উন্মোচিত এই টিজার নিশ্চিত করেছে-২০২৬ সালের ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চূড়ান্ত লড়াই, ২০২৬ সালের ২০ মে প্রচারিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল এপিসোড। খবর কমিকবুক মুভির।
নতুন সিজনের অফিসিয়াল সিনোপসিস অনুযায়ী, গল্প শুরু হবে আগের সিজনের ঘটনার অল্প কিছু পর। এখন পুরো বিশ্ব কার্যত হোমল্যান্ডারের নিয়ন্ত্রণে, আর সে তার অস্থির, ক্ষমতালোভী ইগো অনুযায়ী দেশ শাসন করছে।
এদিকে হিউই, মাদার’স মিল্ক ও ফ্রেঞ্চি বন্দী একটি ফ্রিডম ক্যাম্পে, অ্যানি (স্টারলাইট) সুপারদের বিশাল শক্তির বিরুদ্ধে মরিয়া হয়ে প্রতিরোধ গড়ে তুলছেন আর কিমিকো কোথায়-তা কেউ জানে না।
ঠিক এই সময়েই ফিরে আসে বিলি বুচার। সুপারদের নিশ্চিহ্ন করে দিতে সক্ষম মারাত্মক ভাইরাস ব্যবহার করতে প্রস্তুত বুচার আবারও দুনিয়া ও দলকে বদলে দিতে যাচ্ছে-চিরতরে।
টিজার বড় কোনো স্পয়লার না দিলেও দেখা মিলেছে বহু পরিচিত মুখের। সবচেয়ে আলোচনায় আছে-‘জ্যারেড প্যাডালেকি’র প্রবেশ, যার অর্থ হলো সে তার দীর্ঘদিনের অনস্ক্রিন ভাই জেনসেন অ্যাকলস-এর (সোলজার বয়) সঙ্গে আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন।
সিজনের মূল কাস্টে থাকছেন- কার্ল আর্বান, জ্যাক কুয়েড, অ্যান্টনি স্টার, এরিন মোরিয়ার্টি, জেসি টি. উশার, লাজ আলোনসো, চান্স ক্রফোর্ড, টোমার কাপোন, কারেন ফুকুহারা, নাথান মিচেল, কোলবি মিনিফি, ক্যামেরন ক্রোভেটি, সুসান হেওয়ার্ড, ভ্যালোরি কারি, জেফ্রি ডিন মরগান, জেনসেন অ্যাকলস, ডেভিড ডিগস।
স্পেশাল গেস্ট স্টারদের তালিকায় আছেন- পল রেইজার, লন্ডন থর, জ্যাজ সিনক্লেয়ার, লিজ় ব্রডওয়ে, ম্যাডি ফিলিপস, আছা জারম্যান, কিয়া কিং, জিয়ানকার্লো এসপোসিটো, ওলিভিয়া মোরানদিন, ডেভিড অ্যান্ড্রুজ, রোজমেরি ডিউইট, ম্যাসন ডাই, জ্যারেড প্যাডালেকি, মিশা কলিন্স এবং সেথ রোগেন।
আরটিভি/কেআই




