সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ মারা গেছেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৪:৫৩ পিএম


সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ মারা গেছেন
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা কামাল পারভেজ আর নেই। শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কামাল পারভেজের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক সোহেল রানার ছেলে, অভিনেতা ও নির্মাতা মাশরুর পারভেজ। তিনি জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন কামাল পারভেজ। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে আইসিউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি আরও জানান, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সোহেল রানা ও রুবেলসহ পাঁচ ভাইয়ের মধ্যে কামাল পারভেজ ছিলেন তৃতীয়। চলচ্চিত্রে তার অবদান উল্লেখযোগ্য। তিনি প্রযোজনা করেছেন ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ ও ‘চারদিকে অন্ধকার’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবি। উল্লেখযোগ্যভাবে ‘বীরপুরুষ’ চলচ্চিত্রে তিন ভাই- সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ একসঙ্গে অভিনয় করেছিলেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission