তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভারতীয় প্রযোজকের, যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১২:৩৫ পিএম


তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভারতীয় প্রযোজকের, যা বললেন অভিনেত্রী
তানজিন তিশা। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিং ও ফ্যাশন জগৎ থেকে শোবিজে যাত্রা শুরু করে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্রতে। শুধু তাই নয়, ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। 

অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। যুগল শাড়িকাণ্ডের সঙ্গে নিজের নাম জড়িয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি। এবার অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। 

522396594_18515801161062622_9143739739038368854_n

ভারতীয় প্রযোজকের অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিশা। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট দেওয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরত যাবে না।

আরও পড়ুন

শরীফের অভিযোগ নিয়ে অভিনেত্রী আরও বলেন, শরীফ (শরীফ খান) নামে একজন আমার সাথে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে, এত রাতে আমি কেন কথা বলব? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন।

480508262_1178836110470431_6022685456631318190_n

ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তিশার। তবে নানা জটিলতায় ছবির কাজ করা সম্ভাব হয়নি। এদিকে সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করেছেন তিশা। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে সিনেমাটি। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission