ভারতের রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে চলছে মার্কিন শিল্পপতি ও ‘ফার্মা টাইকুন’ রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তেনা এবং ভামসি গাদিরাজুর বিগ ফ্যাট ওয়েডিং। রাজকীয় আয়োজন, বিদেশি অতিথি আর বলিউড তারকাদের উপস্থিতিতে বিয়ের আসর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই বিয়ের মেহেদি অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বলিউডের চিরসুন্দরী অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মেহেদির আসরে ‘দেবদাস’ ছবির আইকনিক গান ‘ডোলা রে’-এর সঙ্গে তার মনোমুগ্ধকর নাচের পারফরম্যান্স মুহূর্তেই ফিরিয়ে আনে নস্টালজিয়া।
২১ নভেম্বর থেকে শুরু হওয়া বিয়ের উৎসবের অংশ হিসেবে ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান। অতিথি হিসেবে উপস্থিত হয়ে সবুজ ঘাগরা ও পার্পল ওড়নায় সেজে স্টেজ মাতান মাধুরী। তার নাচের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কেউ স্মৃতিচারণায় ডুবে গেছেন, কেউ আবার এই পারফরম্যান্সে ঐশ্বরিয়া রাইকে মিস করেছেন।
এই বিয়েতে অতিথির তালিকাও ছিল চমকে ভরা। বলিউডের শীর্ষ তারকাদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ, এমনকি মার্কিন প্রেসিডেন্টের পুত্রও- যা ইতোমধ্যেই দৃষ্টি কেড়েছে গণমাধ্যমের।
আরটিভি/কেআই




