
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দক্ষিণখার গ্রামের বাসিন্দা নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে আখাউড়া উপজেলার ধাতুরপহেলা গ্রামের ইকরাম হোসেন নামের এক যুবকের বিয়ের হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সব ধরনের আয়োজন করা হয়।
তবে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন বর ও কাজি। তবে রক্ষা পায়নি বর ও কনের পরিবার। উভয়পক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ সময় কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম অভিযান পরিচালনা করে স্কুলছাত্রী সাবালিকা না হওয়া পর্যন্ত পরিবার যেন বিয়ে দিতে না পারে, সে বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) নির্দেশ দেন।
আরটিভি/কেএইচ




