উদয়পুরে সম্প্রতি শিল্পপতি রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার বিয়ের আসর ছিল। এই ‘হাই প্রোফাইল’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বড় বড় তারকা- রণবীর সিং, জাহ্নবী কাপুরসহ আরও অনেকেই। বিয়েতে নাচতে পারফর্ম করা বলিউড তারকারা নতুন কিছু নয়, তবে তাদের পারিশ্রমিক নিয়ে এখনো অনেকের কৌতূহল থাকে। খবর জাগরণডটকমের।
সুত্রের খবর অনুযায়ী, বড় বড় তারকারা বিয়েতে পারফর্ম করার জন্য নিচের পরিমাণে পারিশ্রমিক নেন:
ক্যাটরিনা কাইফ
দ্রুতগতির নাচের জন্য পরিচিত ক্যাটরিনা কাইফ একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য নেন প্রায় ৩.৫ কোটি রুপি।
শাহরুখ খান
‘বলিউডের বাদশাহ’ শাহরুখ খান অনুষ্ঠানে মাতাতে প্রায় ৩ কোটি রুপি চার্জ করেন।
অক্ষয় কুমার
প্রাণবন্ত পারফরম্যান্সের জন্য পরিচিত অক্ষয় কুমার নেন প্রায় ২.৫ কোটি রুপি।
হৃতিক রোশন
বলিউডের অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবে খ্যাত হৃতিক রোশনও একই পরিমাণে, প্রায় ২.৫ কোটি রুপি নেন।
সালমান খান
সালমান খান বিয়েতে পারফর্মের জন্য নেন প্রায় ২ কোটি রুপি, যদিও খুব বেশি অনুষ্ঠানে দেখা যায় না।
আলিয়া ভাট
সৌন্দর্য ও সাবলীলতা দিয়ে অনুষ্ঠানে আলাদা মাত্রা আনেন আলিয়া ভাট। তার পারিশ্রমিক প্রায় ১.৫ কোটি রুপি।
দীপিকা পাড়ুকোন
মাতৃত্বকালীন বিরতির আগে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতেন দীপিকা। তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি।
বলিউড তারকারা শুধু সিনেমা নয়, বিয়ের মতো হাই প্রোফাইল অনুষ্ঠানে পারফর্ম করেও বিপুল পরিমাণে পারিশ্রমিক পান। এই তালিকা দেখলেই বোঝা যায় যে, তারকারা শুধু উপস্থিতি দিয়ে নয়, তাদের পারফরম্যান্সও অনুষ্ঠানকে বিশেষ করে তোলে।
আরটিভি/কেআই




