ক্ষমা চাইলেন শাহরুখ খান, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৪:২৯ পিএম


ক্ষমা চাইলেন শাহরুখ খান, ঘটনা কী
ক্ষমা চাইলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোতে অতিথি হিসেবে হাজির হননি। এজন্য ভক্তদের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। এবার দুই সহশিল্পীর কাছে নিজেই কারণ জানিয়ে মজার ছলে ক্ষমা চাইলেন কিং খান। 

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি এক পডকাস্টারের প্রশ্নের মুখে পড়ে শাহরুখ খান জানান, কাজল-টুইঙ্কেলের টক শোয়ে যেতে না পারায় তার খারাপ লেগেছে। তবে তিনি বর্তমানে নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে খুবই ব্যস্ত। 

এর পাশাপাশি মাঝখানে হাতে চোট পাওয়ায় তিনি সময় বের করতে পারেননি।

বিজ্ঞাপন

এছাড়াও বাদশার আপত্তি ছিল অন্য বিষয়ে! মজা করে বলেন, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওই খাবার খাওয়ার ঝামেলা আছে ওখানে; কারণ ওদের শোয়ে প্রচুর খাবার থাকে।

শাহরুখ আরও যোগ করেন, না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল। তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কাজল ও টুইঙ্কেলের এই শো তাদের বিতর্কিত মন্তব্যের কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে। কখনও দাম্পত্যের মেয়াদ থাকা নিয়ে, আবার কখনও স্বামীদের পরকীয়ায় সমর্থন করে বিতর্কের জন্ম দিয়েছেন দুই সঞ্চালিকা। এমন বিতর্ক সত্ত্বেও শাহরুখ খান যে শোয়ের প্রতি আগ্রহী, তা তার কথায় স্পষ্ট।

সম্প্রতি লন্ডনে শাহরুখ-কাজল অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরনের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়। সেই প্রেক্ষাপটেই দুই বন্ধুর এই আড্ডাটি জমে ওঠে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission