ঝড় তুলেছে হাদিকে নিয়ে বিপ্লবী কবিতা ও গান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৭ পিএম


ঝড় তুলেছে হাদিকে নিয়ে বিপ্লবী কবিতা ও গান
ঝড় তুলেছে হাদিকে নিয়ে বিপ্লবী কবিতা ও গান। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে কবি জিয়া হকের লেখা বিপ্লবী কবিতা ও গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র দুই দিনের ব্যবধানে কবিতা ও গান মিলিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

কবি জিয়া হকের লেখা কবিতা ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ প্রকাশের দুই দিনের মধ্যেই ১২ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। বিশেষভাবে বিজয় দিবসে কবিতাটি ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করে নতুন রেকর্ড গড়ে। একই সময়ে শিল্পী আবু উবায়দার কণ্ঠে ইউটিউবে প্রকাশিত গান ‘হাদি তুই ফিরে আয়’ সাড়ে সাত লাখের বেশি ভিউ পেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে।

কবিতা ও গানটি শুধু ইউটিউবেই নয়, ইনস্টাগ্রাম ও টিকটকেও সমানতালে শেয়ার হচ্ছে এবং প্রশংসা ও সমালোচনার মধ্য দিয়ে আলোচনায় রয়েছে। ভিউয়ের পরিসংখ্যানে দেখা যায়, ওসমান গণির অ্যাকাউন্ট থেকে দুই দিনে ৩.৯ মিলিয়ন এবং মহিউদ্দিন হাসান খানের অ্যাকাউন্ট থেকে ১.৯ মিলিয়ন ভিউ এসেছে।

বিজ্ঞাপন

কবি জিয়া হক এ প্রসঙ্গে বলেন, কবিতার বেল নাই-এই কথিত যুগে এমন সাড়া পাওয়া আমার জন্য অকল্পনীয়। সামান্য একটি লেখা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এই ভালোবাসা আমাকে আরও লেখালেখি চালিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। তিনি সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন।

কবিতা ও গানের কমেন্ট বক্স ইতিবাচক মন্তব্যে ভরপুর। কবি আবিদ আজম লিখেছেন, কবি জিয়া হক, তুমি এই সাফল্যের যোগ্য। ওয়াহিদ হাসান মন্তব্য করেন, আমি কবি নজরুলকে দেখিনি, তবে জিয়া হককে দেখেছি। তিনি এ যুগের নজরুল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে শিল্পী আবু উবায়দা ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসে তার ইউটিউব চ্যানেল থেকে অর্জিত সম্পূর্ণ আয় তিনি হাদির পরিবারের জন্য উপহার হিসেবে প্রদান করবেন।

এছাড়াও বাচিকশিল্পী মৃন্ময় মিজান, কবি দ্রিপ্র হাসান এবং বাচিকশিল্পী কঠোর হাসানসহ অনেকেই কবিতাটি আবৃত্তি করেছেন, যা কবিতাটির জনপ্রিয়তাকে আরও বিস্তৃত করেছে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission