আরফিন রুমি-পড়শীর ‘কি জাদুতে’

আরটিভি নিউজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ০৫:২৩ পিএম


আরফিন রুমি-পড়শীর ‘কি জাদুতে’
আরফিন রুমি-পড়শীর ‘কি জাদুতে’। ছবি: সংগৃহীত

নতুন একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতজুটি আরফিন রুমি ও সাবরিনা পড়শী। গানটির শিরোনাম ‘কি জাদুতে’, যা অন্তর্ভুক্ত হয়েছে তানভীর মাহমুদ প্রযোজিত ও সৈকত রেজা পরিচালিত নাটক ‘ভিলেন’-এ।

বিজ্ঞাপন

গতকাল আলাদাভাবে গানটি প্রকাশ পেয়েছে ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।

গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, আমি সাধারণত নিজের কম্পোজিশনের বাইরে কম গেয়ে থাকি। এ গানটির কথা-সুর মনের মতো হওয়ায় গাই। খুব ভালো কম্পোজিশন করেছে রেজোয়ান। বরাবরের মতো আমার সঙ্গে গেয়েছে পড়শী। আমার বিশ্বাস অন্য গানগুলোর মতো শ্রোতারা এই গানটিকেও ভালোবাসা দেবেন।

বিজ্ঞাপন

599810688_2158522344676793_4964704753091768797_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=9f807c&_nc_ohc=5kv1TQsvh0UQ7kNvwHJ1pie&_nc_oc=Adnn_GSdxlImeCA6QLfsz7ITl_OJxmQja5tAbZK-T-lDLMZGxQiLMHXwlQ2tv6pK8wA&_nc_zt=23&_nc

আরও পড়ুন

অন্যদিকে সাবরিনা পড়শী বলেন, আরফিন রুমি ভাই ও আমার আরও একটি গান যুক্ত হলো। গানটি খুবই মিষ্টি। গাওয়ার সময়ই ভালো লেগেছিল। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission