'আল্লাহর চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসলে তা একসময় কষ্টের কারণ হবে' 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৯:১০ পিএম


'আল্লাহর চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসলে তা একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়' 
বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী সালমা। ছবি: সংগৃহীত

ক্লোজআপ ওয়ান বিজয়ী জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমার সঙ্গে তার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। তাদের মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সানাউল্লাহ নূরে সাগর নিজেই।

বিজ্ঞাপন

এদিকে, সালমা এই বিচ্ছেদ প্রসঙ্গে আরটিভিকে বলেন, হাদিসে আছে, যদি কেউ আল্লাহর চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে; তাহলে এটি অবশ্যম্ভাবী যে, সে যা ভালোবাসবে (একসময়) সেটাই তার কষ্টের কারণ হবে। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। আমি মনে হয়, আল্লাহর চেয়ে স্বামীকে বেশি ভালোবেসেছিলাম। সম্পদ, পড়ালেখা, সব কিছুই করেছি তার জন্য। কিন্তু কেন বিচ্ছেদ হচ্ছে, আমি জানি না। তবে সে যা করুক, তার প্রতি আমার সম্মান ও ভালোবাসা থাকবে। আমি এর বেশি কিছু বলতে চাই না। সবাই দোয়া করবেন আমার জন্য।

তবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সানাউল্লাহ নূরে সাগর তার ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন, আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই আমাদের আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটিয়েছি।

বিজ্ঞাপন

image

তিনি আরও বলেছেন, আমরা দুটি মানুষ আলাদা হলেও, আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং, সালমা চিরকালই আমার সন্তানের মাতা হিসেবে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদায় অটুট থাকবেন। আমি তার প্রতি চিরকাল কৃতজ্ঞ।

বিজ্ঞাপন

সানাউল্লাহ নূরে সাগর তার পোস্টে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। ২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। তবে সাংসারিক দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিচ্ছেদ ঘটে।

পরবর্তীতে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর লোকগানের এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। তবে কয়েক বছরের দাম্পত্য জীবনের পর এবার সেই সম্পর্কেরও ইতি টানলেন তারা।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission