ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রশংসা কুড়াচ্ছে ‘এখানেই সব কিছু শেষ হোক’ 

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম
প্রশংসা কুড়াচ্ছে ‘এখানেই সব কিছু শেষ হোক’ । ছবি: সংগৃহীত

নিজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছেন বাংলাদেশের প্রখ্যাত কবি, লেখক এবং গীতিকার ডা. সাবরিনা রুবিন। তার সাহিত্য, সংগীত এবং মানবিক কর্মকাণ্ড বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত। সম্প্রতি, তার লেখা নতুন গান 'এখানেই সব কিছু শেষ হোক' গানটি ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জি গেয়েছেন, আর সংগীতায়োজন করেছেন কলকাতার সঙ্গীত পরিচালক দেব গৌতম। গানটি ইতিমধ্যে মিউজিক ভিডিও আকারে মুক্তি পেয়েছে এবং শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।

গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গানটির মাধ্যমে সাবরিনা রুবিন এক নতুন দিগন্ত খুলেছেন, যেখানে তিনি তার সাহিত্য ও সঙ্গীতের গুণাবলীকে একত্রিত করেছেন। গানটি শোনা ও দেখা উভয় দিক থেকেই দর্শক-শ্রোতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে।

ডা. সাবরিনা রুবিন শুধুমাত্র বাংলা সাহিত্যে নয়, ইংরেজি সাহিত্যেও অত্যন্ত দক্ষ। তার ইংরেজি কাব্যগ্রন্থ ‘লিমিটলেস লাভ’ এবং ‘সাডেন স্প্রিং অ্যাগেইন’ আন্তর্জাতিক পাঠক মহলে প্রশংসিত হয়েছে। তার বাংলা বই ‘নিষিদ্ধ নির্বাসন’, ‘মাত্রাহীন সমীকরণ’ এবং ‘বিহঙ্গী’ বাংলা সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বিশ্বজুড়ে তার পিকটোরিয়াল পোয়েট্রি ও মেন্টাল হেলথ পোয়েট্রি অনেক প্রশংসিত হয়েছে। বিশেষত, মানসিক স্বাস্থ্যকেন্দ্রিক কবিতায় তিনি বাংলাদেশে প্রথম ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। ২০২০ সালে পিকটোরিয়াল পোয়েট্রিতে তাকে সম্মানিত করা হয়।

সাবরিনা রুবিন বাংলাদেশ ও ভারতের সংগীত জগতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ভারতের মালায়ালাম চলচ্চিত্রে কাজ করেছেন এবং তামিল সিনেমায় বাংলা গীতিকথা লিখেছেন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন ভারতের কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, দেব গৌতম এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শুভ্র দেব ও শান শায়খ।

এছাড়াও, সাবরিনা রুবিন আন্তর্জাতিক অঙ্গনে তার অবদানের জন্য বিভিন্ন সম্মাননা লাভ করেছেন। তিনি ইয়াসির আরাফাত ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড, চেকভ ব্রোঞ্জ অনার, গুজরাট সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডসহ আরও অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

এছাড়াও, গত বছর আমেরিকার জার্নালে প্রকাশিত হয়েছে তার লেখা 'গডেস অফ গ্রীন' কবিতার ছবি, যা তিনি কার্ল স্কারওয়ার্থের সাথে মিলিয়ে তৈরি করেছিলেন। তার লেখা গান শুভ্র দেবের বায়োগ্রাফিও প্রকাশিত হয়েছে অ্যামাজনে।

আরও পড়ুন

তার সাহিত্য এবং সঙ্গীতের প্রতি অবিরাম অবদানের জন্য সাবরিনা রুবিন সম্প্রতি ‘রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল লিটারারি অনার্স ২০২২’ সম্মাননাও লাভ করেছেন।

এদিকে, শুভমিতা ব্যানার্জি, ভারতের একজন উজ্জ্বল কণ্ঠশিল্পী, দীর্ঘ তিন দশক ধরে আধুনিক বাংলা গান, গজল ও শাস্ত্রীয় সংগীতের মাধ্যমে সংগীতভুবনে প্রভাব বিস্তার করে চলেছেন। তার গাওয়া একাধিক জনপ্রিয় অ্যালবাম এবং টেলিসিরিয়াল ও চলচ্চিত্রে তার কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
আরও পড়ুন
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
দাদির বাড়ি থেকে শটগান এনে স্কুলের সামনে গুলি ছুড়ল শিক্ষার্থী, আহত ১১
নাহিদ-তাসকিনকে ছাড়াই আফগানিস্তান টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড