
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
জানা যায়, দুপুর ১২টার পর মোটরসাইকেলে করে এসে একজন দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী রাস্তার ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে বিস্ফোরিত ককটেলের আলামত পাওয়া গেছে।
আরটিভি/এসএস


