ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিয়ে প্রসঙ্গে প্রভাকে ভক্তের প্রশ্ন, কড়া ভাষায় জবাব অভিনেত্রীর

বিনোদন ডেস্ক, আরটিভি ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ভক্তদের সঙ্গে লাইভ আড্ডায় মেতে উঠেছিলেন। কিন্তু ব্যক্তিগত বিষয়ে এক ভক্তের প্রশ্নে তিনি কড়া ভাষায় তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

লাইভ শুরুতেই প্রভা ভক্তদের অনুরোধ করেন অপ্রাসঙ্গিক ও আপত্তিকর প্রশ্ন করা থেকে বিরত থাকতে। তিনি জানান, ব্যক্তিগত বিষয়ে কথা বলতে তার আগ্রহ নেই। এর মধ্যেই এক ভক্ত প্রশ্ন করেন, ‘বিয়ে করবেন কবে?’

এই প্রশ্ন শুনে প্রভা বিরক্তি প্রকাশ করে বলেন, এই ধরনের প্রশ্ন করা ‘ব্যাড ম্যানারস’। তিনি বলেন, “বিয়ে হবে কবে? বিয়ে হচ্ছে না কেন? বাচ্চা নিচ্ছ না কেন? ডিভোর্স হলো কেন? এসব প্রশ্ন করা ঠিক নয়। আমি একজন মানুষ, আল্লাহ যখন ঠিক করবেন তখনই বিয়ে হবে।”

তিনি আরও জানান, জন্ম-মৃত্যু এবং বিয়ে আল্লাহর লিখিত নিয়তি। তাই এসব বিষয়ে প্রশ্ন করা অপ্রাসঙ্গিক এবং ব্যক্তিগত সীমা লঙ্ঘনের মধ্যে পড়ে। প্রভা বলেন, প্রত্যেক মানুষের সংসারের ইচ্ছা থাকে, কিন্তু সেটা এখন না হলে হয়তো সৃষ্টিকর্তার মঙ্গলবোধ থেকে।

প্রভা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকেই বুঝে বা না বুঝে এ ধরনের প্রশ্ন করেন যা অবমাননাকর এবং কষ্টদায়ক। তবে এই বিষয়টি অনেকেই উপলব্ধি করেন না।

আরও পড়ুন

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন সাদিয়া জাহান প্রভা। গত বছর প্রথমবারের মতো চলচ্চিত্রে নাম লেখান তিনি। সামনে তাকে দেখা যাবে ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’ শিরোনামের দুই সিনেমায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন
তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা
‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা