ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে জাগবে দেশ: জোভান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
ফারহান আহমেদ জোভান। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটকে তার সাবলীল অভিনয় দিয়ে তিনি ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। ২০২৫ সালটি যেন জোভানের জন্য একটু বেশিই বিশেষ ছিল।

বছরজুড়ে বৈচিত্র্যময় চরিত্র, অসাধারণ অভিনয় এবং একের পর এক হিট নাটক উপহার দিয়ে তিনি এখন জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। অভিনয়, বিনোদন অঙ্গন ও নতুন বছরের প্রত্যাশা নিয়ে সঙ্গে কথা বলেছেন জোভান।

তিনি দাবি করেন, নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে জাগবে দেশ। সেই সুন্দর স্বপ্নগুলো যেন পূরণ হয় সবার এমনটাই প্রত্যাশা এই তারকার।

নতুন বছরে আরও ভালো কাজ করতে চাই জানিয়ে জোভান বলেন, এমন সব কাজে যুক্ত হতে চাই, যেন মানুষের মনে নিজের জায়গাটা ধরে রাখতে পারি। আমার কিছু পরিকল্পনা আছে। বছরজুড়ে এমন কিছু কাজ করতে চাই, যেগুলো মানুষের মনে দাগ কাটবে। সেই পরিকল্পনায় এগোনোর চেষ্টা করব। কাজ দিয়ে দর্শকদের ভালোবাসা ধরে রাখতে চাই।

নতুন বছরে পরিবারকে সময় দিবে জানিয়ে জোভান বলেন, ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়া হয়ে ওঠে না। নতুন বছরে নিশ্চয় পরিবারকে প্রপারলি সময় দিতে পারব।

আরও পড়ুন

বছরের শেষদিকে এসে তার জোভান অভিনীত ‘কোটিপতি’ নাটকটি রীতিমতো রেকর্ড সৃষ্টি করেছে। এস আর মজুমদারের পরিচালনায় এবং কেয়া পায়েলের বিপরীতে এই নাটকটি মুক্তির মাত্র কয়েক দিনেই কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করার পথে। কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবনযাপনের সংঘাত নিয়ে নির্মিত এই গল্পটি দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতা আহত
নতুন বছর ঘিরে বিশ্বের যত মজার উৎসব
প্রেমে বিচ্ছেদের পর মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন জোভান
আর ব‍্যবহার হবো না কারো ভনিতার জন্য: ভাবনা