ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ), আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
ডা. মো. জাকিউল ইসলাম : ছবি সংগৃহীত

ময়মনসিংহের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বিদায়ী পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও পদায়নের তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো. জাকিউল ইসলাম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ইনসিটু উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, একই হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকীকে হাসপাতালটির উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে রাঙামাটির লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষার দাবিতে পশুর নদীর পাড়ে দাকোপের বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে।
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে একদিনের জন্য ‘প্রতীকী প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
আরও পড়ুন
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য
হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু