ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভাঙছে তাহসান-রোজার সংসার, নেপথ্যে যে কারণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ এর বিবাহ বন্ধন মাত্র এক বছর পূর্ণ হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। বিষয়টি বেশ চমকে দিয়েছে দুজনের অনুরাগী ও শোবিজের মানুষদের।

জানা গেছে, গত বছরের জুলাই থেকে আলাদা থাকছেন তাহসান ও রোজা। গত বছরের শেষদিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। বিচ্ছেদের আবেদন কার্যকর হবে মাস তিনেক পর। অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতে।

কী এমন জটিলতা তৈরি হলো তাহসান ও রোজার মধ্যে? কেন ভেঙে যাচ্ছে তাদের সংসার? সেই কারণ খুঁজছেন সবাই।

দুজনের পক্ষ থেকেই এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো অভিযোগ বা নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। তবু সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ ও বাস্তব প্রেক্ষাপট বিশ্লেষণ করলে তাদের সংসার ভাঙার কয়েকটি সম্ভাব্য কারণ ভক্তদের নজরে আসে।

প্রথমত, দূরত্ব ও জীবনযাপনের পার্থক্য। তাহসান দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন পড়াশোনা ও কাজের সূত্রে। অন্যদিকে রোজা ছিলেন নিজের কর্মজীবন ও ব্যক্তিগত পরিসরে ব্যস্ত। দীর্ঘ সময় আলাদা দেশে থাকা দম্পতিদের সম্পর্কে মানসিক দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। নিয়মিত যোগাযোগ থাকলেও দৈনন্দিন জীবনের ভাগাভাগি না থাকলে সম্পর্ক চাপের মুখে পড়ে। ধারণা করা হচ্ছে, সেটাই হয়েছে এই নবদম্পতির ক্ষেত্রে।

দ্বিতীয়ত, পেশাগত চাপ ও ব্যস্ততা। তাহসান একজন সক্রিয় শিল্পী। গান, কনসার্ট, টিভি উপস্থিতি ও বিদেশে উচ্চশিক্ষা সব মিলিয়ে তার সময়সূচি বরাবরই ব্যস্ত। অপরদিকে রোজাও নিজস্ব ক্যারিয়ার ও ব্যক্তিগত পরিকল্পনায় মনোযোগী ছিলেন। দুইজনের জীবনযাত্রার গতি এক না হলে সম্পর্কে ভারসাম্য নষ্ট হতে পারে।

তৃতীয়ত, তারকাজীবনের অতিরিক্ত জনদৃষ্টি। তাহসানের ব্যক্তিগত জীবন বরাবরই জনআলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যম, গুঞ্জন ও অপ্রয়োজনীয় ব্যাখ্যা এসব বিষয় অনেক সময় সম্পর্কের ওপর মানসিক চাপ তৈরি করে। একজন নন-শোবিজ পার্টনারের জন্য এই চাপ আরও বেশি হতে পারে।

চতুর্থত, সম্পর্কের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনা। বিয়ে টিকিয়ে রাখতে দুজনের লক্ষ্য, মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনায় সামঞ্জস্য প্রয়োজন। সময়ের সঙ্গে সেই জায়গাগুলোতে মতপার্থক্য তৈরি হলে বিচ্ছেদই শেষ পরিণতি হতে পারে।

পঞ্চম, বয়সের গ্যাপ থেকে মানসিক দূরত্ব দূর না হওয়াও তাহসান-রোজার বিচ্ছেদের একটা কারণ বলে মনে করছেন অনেকে। ৪৬ বছর বয়সী তাহসানের সঙ্গে রোজার বয়সের পার্থকী ১২ বছরেরও বেশি বলে শোনা যায়। দুই প্রজন্মের দুজন নারী পুরুষ ভালোবেসে একসঙ্গে বাস করার চ্যালেঞ্জ নিলেও সেটা তারা জয় করতে পারেননি।

আরও পড়ুন

ষষ্ট, সবচেয়ে মজবুত কারণ হিসেবে শোবিজে উড়ে বেড়াচ্ছে এই গুঞ্জনটি। তাহাসানের ঘনিষ্ঠ কিছু সূত্রের মতে মেয়ে আইরা তাহরিম খানের জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, আইরাকে কেন্দ্র করে মিথিলার সাথে যোগাযোগ মেনে নিতে পারছিলেন না রোজা আহমেদ। সম্পর্কের টানাপড়েনের জেরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তাহসান।

তবে বিচ্ছেদের পেছনে চূড়ান্ত কারণ বা সত্য জানেন কেবল তাহসান ও রোজাই।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
বিচ্ছেদের পরও অনেকেই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব কেন রাখেন
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ‘কাছে আসা’, ৫ বছর পর ‘ভয়ংকর অভিজ্ঞতা’
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি