ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিয়ের মঞ্চে ‘লিচুর বাগানে’ গাইলেন জেফার-প্রীতম, নাচলেন সাবিলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
বিয়ের মঞ্চে ‘লিচুর বাগানে’ গাইলেন জেফার-প্রীতম, নাচলেন সাবিলা। ছবি: সংগৃহীত

ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বুধবার ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সংগীত পরিবেশনা। মঞ্চে উঠে জনপ্রিয় গান ‘লিচুর বাগানে’ পরিবেশন করেন জেফার রহমান। এ সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বর রাফসান সাবাব। একই মঞ্চে দেখা যায় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী সাবিলা নূরকেও।

অনুষ্ঠানের এই মুহূর্তের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নির্মাতা আদনান আল রাজীব। ক্যাপশনে তিনি লেখেন, ‘হোয়াট আ শো’। ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টের দুই ঘণ্টার মধ্যেই এতে ২৪ হাজারের বেশি লাইক ও প্রায় ৩০০ শেয়ার দেখা যায়।

image

উল্লেখ্য, গত বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’-এ গানটি গেয়েছিলেন প্রীতম হাসান ও জেফার রহমান। ওই গানে ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী সাবিলা নূর।

জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের আসর ছিল তারকায় ভরপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজ অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ।

বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই ভিডিওটি প্রায় ৮ লাখবার দেখা হয় এবং এতে ৪৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে।

নবদম্পতিকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘এটা সত্যিই অপূর্ব সুন্দর। চোখ ফেরানো যাচ্ছে না। দুটি সুন্দর আত্মা একত্র হওয়ার পথে আল্লাহ যেন তাদের আশীর্বাদে ভরিয়ে দেন।’

নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, ‘আগামীর জীবন সুন্দর হোক। দুজনের জন্যই রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।’

আরও পড়ুন

সংগীতশিল্পী শঙ্খ দাশগুপ্ত লেখেন, ‘দুজনের জন্য খুবই খুশি। জীবন হোক ভালোবাসা আর স্বপ্ন ভরা।’

পরিচালক শিহাব শাহীনও নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে শুভকামনা জানিয়েছেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ
অবশেষে নীরবতা ভাঙলেন রাফসানের প্রাক্তন স্ত্রী
রাফসান-জেফারের বিয়েতে সাফা কবিরের আবেগঘন প্রতিক্রিয়া
দ্বিতীয় বিয়ে করে রাফসান বললেন, আপনাদের আশীর্বাদ কামনা করছি