ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ এএম

দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্য থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই তারকা দম্পতি।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টের মাধ্যমে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। তারা জানান, বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

নিজের ফেসবুক পোস্টে প্রীতম হাসান লেখেন, শেহতাজের সঙ্গে দীর্ঘ ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, একে অপরের প্রতি তাঁদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে।

বিবৃতিতে প্রীতম আরও জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি বরং অনেক ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান এই সংগীতশিল্পী।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রায় একই বক্তব্য তুলে ধরেছেন শেহতাজ মনিরা হাশেম। তিনিও দীর্ঘদিনের এই সম্পর্কের স্মৃতি ও একসঙ্গে কাটানো সময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি প্রীতমের প্রতি তার সম্মান ও শুভকামনা সবসময় বজায় থাকবে বলে জানিয়েছেন।

জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের আহ্বান, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। প্রায় চার বছরের দাম্পত্য জীবনের পর এবার বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা জুটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে
পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানকে ঢাকায় দেখার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ভক্তরা। আগামী ৬ নভেম্বর চার দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে জনপ্রিয় এই অভিনেতার। ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এবং ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’-এ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। সম্প্রতি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ ধারাবাহিকে হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছেন বিলাল। সিরিয়ালটি ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই জনপ্রিয়তার মধ্যেই এবার সরাসরি ঢাকায় আসছেন এই পাকিস্তানি তারকা। রাজধানীর গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে ৪ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ ও ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’। আয়োজনে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, জীবনধারা, বিয়ের সংস্কৃতি ও বিভিন্ন ধরনের খাবার তুলে ধরা হবে। আয়োজনটি ৪ নভেম্বর শুরু হলেও বিলাল আব্বাস খান ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ফলে নির্ধারিত সময়ে আয়োজনে অংশ নেওয়া দর্শকেরা প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেতে পারেন। বিলালের বাংলাদেশ সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের দর্শকদের কাছে তার এই সফর বাড়তি আগ্রহ তৈরি করেছে। এখন ভক্তদের অপেক্ষা, কবে ঢাকায় এসে তাদের প্রিয় অভিনেতার সঙ্গে সরাসরি দেখা হওয়ার সুযোগ করে দেবেন বিলাল আব্বাস খান। আরটিভি/এসআর  
ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে
আবু বকর যেন স্বপ্নের পুরুষ! পাকিস্তানি নাটকের প্রেমে মুগ্ধ নেটিজেনরা
পাকিস্তানি ধারাবাহিক নাটকের পর্দায় এমন এক পুরুষের দেখা মিলেছে...
আবু বকর যেন স্বপ্নের পুরুষ! পাকিস্তানি নাটকের প্রেমে মুগ্ধ নেটিজেনরা
‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘থাপ্পড়ম্যান’ হিসেবে পরিচিত শাহজালাল রুমিকে উদ্দেশ করে চুমুর বার্তা দিয়েছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।
‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম
ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
মাহিরা খান-ওয়াহাজ আলীর নতুন নাটকে মজেছেন দর্শক
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও ওয়াহাজ আলী অভিনীত পাকিস্তানি ধারাবাহিক মিট্টি দে বাওয়ে নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আলোচনা চলছে।
মাহিরা খান-ওয়াহাজ আলীর নতুন নাটকে মজেছেন দর্শক