ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শুটিং সেট থেকে অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের শুটিং সেট থেকে অভিনেত্রী পূজা চেরির একটি ভিডিও ফাঁস হয়েছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানের দৃশ্য ধারণ করা ওই ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে।

প্রায় ১৬ সেকেন্ডের ভিডিওটিতে নাচ-গানে মেতে উঠতে দেখা যায় পূজা চেরিকে। হলুদ শাড়ি পরিহিত অভিনেত্রীর লুক মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছে। ভিডিওর মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্তরা।

ভিডিওর শুরুতেই দেখা যায়, চারদিক থেকে পূজাকে ঘিরে রেখেছেন অনেকে। মাঝখানে তিনি নাচছেন, এরপর দেখা যায় সাজানো বিয়েবাড়ির পরিবেশ। জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে গোপনে ধারণ করা হয় ভিডিওটি, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে, সেই ভিড়ের মধ্য থেকেই কেউ ভিডিওটি ধারণ করে ফাঁস করেছেন। শুটিং সেটের ভিডিও এভাবে ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন উঠলেও দর্শকদের আগ্রহ যে তুঙ্গে, তা ভাইরাল ভিডিওতে পাওয়া প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

‘দম’ সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনার কারণও কম নয়। টানটান অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই শক্তিশালী অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। এ ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন নিশো ও পূজা চেরি।

আরও একটি চমক হলো প্রায় এক দশক পর সিনেমায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। সব মিলিয়ে বড় বাজেটের এই সিনেমাটি মুক্তির পর ভালো সাড়া ফেলবে বলেই প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর
এবার বলিউড অভিনেত্রী তাপসীর খোলামেলা ভিডিও ফাঁস
অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো
অভিনেত্রী রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া!