ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডের কালজয়ী অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে নির্মিত হবে একটি বায়োপিক। সিনেমাটি পরিচালনা করবেন জসমিত কে রিন এবং প্রযোজনায় থাকবেন সঞ্জয়লীলা বানসালি। বিভিন্ন সময়ে এতে মধুবালার চরিত্রে একাধিক অভিনেত্রীর নামও শোনা গেছে।

তবে দীর্ঘদিন ধরে সিনেমাটির কাজ শুরু না হওয়ায় নানা জল্পনা ছিল। অবশেষে জানা গেছে, আগামী সেপ্টেম্বরেই শুরু হতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমার শুটিং।

বর্তমানে সঞ্জয়লীলা বানসালি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে। মিড ডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির একটি গানের শুটিং এখনো বাকি রয়েছে। আগামী সপ্তাহে গোরেগাঁওয়ের রয়্যাল পামস প্রাসাদে সেই গানের দৃশ্যধারণের কথা রয়েছে।

ওই গানের শুটিং শেষ হওয়ার পরই বানসালির প্রযোজনা দল মধুবালার বায়োপিকের সেট নির্মাণের কাজে হাত দেবে বলে জানা গেছে। একই লোকেশনেই তৈরি হবে সিনেমাটির সেট। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সব প্রস্তুতি শেষ করে সেপ্টেম্বরেই শুটিং শুরু করবেন নির্মাতারা।

এদিকে, সিনেমাটিতে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে অভিনয় করবেন সারা অর্জুন। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। জানা গেছে, মধুবালার চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন এই অভিনেত্রী।

সূত্রের ভাষ্য অনুযায়ী, মধুবালার আচরণ, ব্যক্তিগত জীবন, অভিনয়শৈলী ও ব্যক্তিত্ব নিয়ে নিবিড়ভাবে গবেষণা করছেন সারা। চরিত্রটির নানা দিক আত্মস্থ করার জন্য তিনি বিশেষ প্রস্তুতি নিচ্ছেন।

তবে এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। নির্মাতারা মধুবালার জীবনের বিভিন্ন অজানা ও গুরুত্বপূর্ণ দিক এই বায়োপিকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে চান।

আরও পড়ুন

অন্যদিকে, সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজও শেষের পথে। সিনেমাটিতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। বলিউডের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী বছরের ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন।
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ টিভি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে গোপন খবরটি জানান ৩৬ বছর বয়সী লরেন্স। অনুষ্ঠানে সঞ্চালক অ্যান্ডি কোহেন ভাইরাল একটি ঘটনা নিয়ে জেনিফার লরেন্সের মতামত জানতে চান। ঘটনাটি ছিল, এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইফ অব নিউ ইর্য়ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল। ৫৮ বছর বয়সী অ্যান্ডি কোহেন অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে জানতে চান- ‘একটি স্তনের আঘাতে কীভাবে হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যেতে পারে, বিষয়টি কী আপনার কাছে রহস্যজনক মনে হয়?’ জবাবে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।   জেনিফারের জবাবে বিস্ময় প্রকাশ করে জানতে চান- ‘সত্যি?’ হাসতে হাসতে জেনিফার লরেন্স বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’ এ সময় তার পাশে বসে থাকা ৩৪ বছর বয়সী অভিনেতা হাচারসন হেসে ওঠেন। ইমপ্ল্যান্ট করানোর জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন জেনিফার লরেন্স।   এরপর সঞ্চালক ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার সম্পর্কে বলেন- ‘এগুলো কী বি কাপ?’ জবাবে জেনিফার লরেন্স বলেন, ‘না, পুরো সি কাপ। আগেও যে আকার ছিল, এখনো সেটাই।’ তারপর অ্যান্ডি কোহেন বলেন, ‘দেখতে সুন্দর লাগছে।’ সঞ্চালকের প্রশংসার জন্য ধন্যবাদ জানান জেনিফার লরেন্স। এখানেই শেষ নয় এরপর কোহেন বলেন, ‘আপনার সংযমের প্রশংসা করছি।’ এরপরই রসিকতার ছলে জেনিফার লরেন্স বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’ এ কথা বলার পর ক্যামেরার দিকে তাকিয়ে মজার একটি অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।  আরটিভি/এসআর  
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা
ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তার পার্ক করে রাখা গাড়ির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় নিরাপদে রয়েছেন অভিনেত্রী।
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা
আরও পড়ুন
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী প্রভা
‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা