ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লারা ক্রফটের ক্লাসিক লুকে সোফি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম
‘টম্ব রাইডার’ সিরিজে লারা ক্রফটের ক্লাসিক লুকে সোফি। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ভিডিও গেম সিরিজ ‘টম্ব রাইডার’ নিয়ে তৈরি হতে চলেছে নতুন টিভি সিরিজ, যা প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। অ্যামাজন এমজিএম স্টুডিওস ঘোষণা করেছে, এই সিরিজের শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং সিরিজের প্রথম লুক প্রকাশ করা হয়েছে।

এই সিরিজে লারা ক্রফট চরিত্রে অভিনয় করছেন গেম অফ থ্রোনস তারকা ‘সোফি টার্নার’। প্রথম লুকে দেখা যাচ্ছে, লারা ক্রফটের ক্লাসিক লুক, যা মূল প্লে-স্টেশন ভিডিও গেমগুলোর চরিত্রের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে। লারা ক্রফটের সানগ্লাস এবং ট্যাঙ্কটপের রঙেও স্পষ্টভাবে সেই ঐতিহ্যগত স্টাইলটি ফুটে উঠছে।

ভক্তরা ধারণা করেছিলেন, সিরিজটি হয়তো ২০১৮ সালের ‘টম্ব রাইডার’ সিনেমার মতো একটি আধুনিক ডিজাইন অনুসরণ করবে, যেখানে অ্যালিসিয়া ভিকান্দারের অভিনয় ছিল। তবে, সিরিজটি গেম সিরিজের ঐতিহ্য রক্ষা করেছে এবং সোফি টার্নারের লুক সেই ক্লাসিক টম্ব রাইডার ফিলকেই ফিরিয়ে এনেছে।

image

সোফি টার্নার সম্প্রতি জানিয়েছেন, আমি বেশি কিছু বলতে পারছি না, তবে ফেব্রুয়ারি ২০২৫ থেকে আমি প্রস্তুতি শুরু করেছি। দীর্ঘদিন ধরে ট্রেনিং করছি এবং জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। আমি খুবই উত্তেজিত এবং অ্যামাজনের সঙ্গে কাজ করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি।

তিনি আরো যোগ করেন, আমরা যা তৈরি করছি তা সবার সামনে আনতে আমি খুবই উচ্ছ্বসিত। আমি মনে করি, এটি একটি বিশেষ কিছু হবে।

এই সিরিজটি ‘টম্ব রাইডার’ গেম সিরিজের উপর ভিত্তি করে তৈরি, যা পৃথিবী বিখ্যাত আর্কিওলজিস্ট এবং অ্যাডভেঞ্চারার লারা ক্রফটের অভিযানগুলির কাহিনি বলে। সিরিজের সঙ্গে যুক্ত রয়েছেন সিগর্নি উইভার, জেসন আইজ্যাকস, মার্টিন বব-সেম্পল, জ্যাক ব্যানন, জন হেফার্নান, বিল প্যাটারসন, প্যাটারসন জোসেফ, সাশা লুস, জুলিয়েট মটামেদ, সেলিয়া ইমরি এবং আগস্ট উইটগেনস্টেইন।

আরও পড়ুন

প্রধান শোরানার হিসেবে রয়েছেন ফ্লিব্যাগ সিরিজের জনপ্রিয় লেখক এবং নির্মাতা ফিবি ওয়ালার-ব্রিজ। তিনি একইসঙ্গে এই সিরিজের রচয়িতা, এক্সিকিউটিভ প্রডিউসার এবং কো-শোরানার হিসেবে কাজ করছেন, যেখানে তার সঙ্গে কো-শোরানার হিসেবে রয়েছেন চাড হজ। সিরিজের পরিচালকের দায়িত্বে আছেন জনাথন ভ্যান টুলেকেন।

এছাড়া সিরিজের এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করছেন অ্যামাজন এমজিএম স্টুডিওস, ক্রিস্টাল ডাইনামিকস, ফিবি ওয়ালার-ব্রিজ, জেনি রবিন্স, ওয়েলস স্ট্রিট ফিল্মস, স্টোরি কিচেন, লেজেন্ডারি টেলিভিশনসহ আরো অনেক প্রতিষ্ঠান।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
ক্রাইম ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা
ভেনেজুয়েলাকে নিয়ে ওয়েব সিরিজের সেই ভবিষ্যদ্বাণী সত্যি হলো!