ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টিজার প্রকাশের পরই উধাও অভিনেত্রী!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
টিজার প্রকাশের পরই উধাও অভিনেত্রী!। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর টিজার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। টিজারের শুরুতেই একটি গাড়ির ভেতরে এক নারীর সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য এবং এর পরপরই একাধিক ব্যক্তিকে গুলি করে হত্যার দৃশ্য দেখানো হয়। এই সহিংস ও ঘনিষ্ঠ উপস্থাপনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এই বিতর্কের মধ্যেই টিজারের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা অভিনেত্রী বিট্রিজ টাউফেনবাখ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

টিজার প্রকাশের পর প্রথমদিকে অনেক দর্শক ধারণা করেছিলেন, যশের সঙ্গে দেখা যাওয়া নারী শিল্পী ইউক্রেনীয়-আমেরিকান অভিনেত্রী ন্যাটালি বার্ন। তবে এই জল্পনার অবসান ঘটান ছবির পরিচালক গীতু মোহনদাস। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে নিশ্চিত করেন, দৃশ্যে দেখা নারী শিল্পী হলেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী বিট্রিজ টাউফেনবাখ।

প্রতিবেদন অনুযায়ী, বিট্রিজ ২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। তিনি অভিনয়ের পাশাপাশি গানও করেন।

টিজারের দৃশ্যগুলোকে ‘অশালীন’ ও ‘যৌনভাবে স্পষ্ট’ আখ্যা দিয়ে আম আদমি পার্টির (আপ) নারী শাখা কর্নাটক রাজ্য নারী কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, এ ধরনের দৃশ্য নারী ও শিশুদের সামাজিক কল্যাণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কন্নড় সংস্কৃতির মূল্যবোধকে আঘাত করে।

এর পর কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। তবে সিবিএফসি সূত্রে জানা যায়, টিজারটি কেবল ইউটিউবসহ ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হওয়ায় এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। সিনেমা হলে প্রদর্শনের জন্য নির্ধারিত চলচ্চিত্র ও ট্রেলারের ক্ষেত্রেই কেবল সেন্সর সার্টিফিকেশন বাধ্যতামূলক।

এদিকে সমাজকর্মী দিনেশ কাল্লাহল্লি সিবিএফসি চেয়ারম্যান প্রসূন যোশিকে চিঠি দিয়ে টিজারের দৃশ্যগুলোকে ‘স্থূলভাবে অশালীন ও নৈতিকভাবে আপত্তিকর’ বলে অভিযোগ করেন।

সমালোচনার জবাবে পরিচালক গীতু মোহনদাস ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, মানুষ যখন নারীর ক্ষমতার ভাষা বোঝার চেষ্টা করছে, আমি তখন নিশ্চিন্তে আছি।

আরও পড়ুন

তার এই বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। তবে পরিচালক রাম গোপাল ভার্মা প্রকাশ্যে মোহনদাসের সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

‘টক্সিক’ ছবিতে যশের পাশাপাশি অভিনয় করছেন নয়নতার, রুক্মিণী বসন্ত, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। আগামী ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে বক্স অফিসে ছবিটির মুখোমুখি লড়াই হবে ‘ধুরন্ধর পার্ট ২’-এর সঙ্গে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা