ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘ডুমসডে’ সিনেমায় হাল্ক নিয়ে দুঃসংবাদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
\'ডুমসডে\' সিনেমায় হাল্ক নিয়ে দুঃসংবাদ। ছবি: সংগৃহীত

মার্ভেল ভক্তদের জন্য এক দুঃসংবাদ। বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় দেখা যাবে না সবুজ দৈত্য হাল্ককে। হাল্ক চরিত্রে ২০১২ সালের ‘দ্য অ্যাভেঞ্জার্স’ থেকে অভিনয় করে আসা ৫৮ বছর বয়সী অভিনেতা মার্ক রাফেলো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ফিমেল ফার্স্টের।

২০২২ সালে ডিজনি প্লাস সিরিজ ‘শি হাল্ক: অ্যাটর্নি অ্যাট ল’-এ সর্বশেষ হাল্ক হিসেবে দেখা গিয়েছিল রাফালোকে। তবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ইতিহাসে সবচেয়ে বড় ইনসেমবেল কাস্ট নিয়ে নির্মিত হতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এ তার উপস্থিতি থাকছে না।

এ বিষয়ে ‘এম্পায়ার ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে রাফেলো বলেন, যতদিন হাল্ককে নিয়ে নতুন ও দারুণ কিছু করার সুযোগ থাকবে, ততদিন আমি ফিরতে আগ্রহী। এই চরিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। সত্যি বলতে, দ্য অ্যাভেঞ্জার্স না থাকলে হয়তো আমি ‘ক্রাইম ১০১’-এর মতো ছবিতে কাজ করার সুযোগই পেতাম না।

উল্লেখ্য, রাফালো বর্তমানে তার আরেক মার্ভেল সহ-অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ-এর সঙ্গে অভিনয় করছেন আসন্ন থ্রিলার ‘ক্রাইম ১০১’ সিনেমায়।

যদিও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এ হাল্ক থাকছেন না, তবে চরিত্রটি আবার দেখা যাবে টম হল্যান্ড অভিনীত নতুন সিনেমা ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এ। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের জুলাই মাসে। এতে আরও অভিনয় করছেন জেনডায়া (এমজে), জন বার্নথাল (দ্য পানিশার), জ্যাকব বাতালন (নেড লিডস) এবং স্যাডি সিঙ্ক।

এদিকে আরেক মার্ভেল তারকা ক্রিস প্র্যাট জানিয়েছেন, তিনি আবারও স্টার-লর্ড চরিত্রে ফিরতে আগ্রহী। ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ ভলিউম ৩-এর শেষ দৃশ্যে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে চান বলেই জানান তিনি।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় অভিনয় করছেন- ক্রিস হেমসওয়ার্থ (থর), টম হিডলস্টন (লোকি), পল রাড (অ্যান্ট-ম্যান), অ্যান্থনি ম্যাকি (ক্যাপ্টেন আমেরিকা), ফ্লোরেন্স পিউ, সেবাস্টিয়ান স্ট্যান, ডেভিড হারবার, লুইস পুলম্যানসহ আরও অনেকে।

এছাড়া ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও একাধিক ‘এক্স-মেন’ চরিত্রও থাকছে সিনেমাটিতে। সবচেয়ে বড় চমক- রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন, তবে এবার ‘ডক্টর ডুম’ চরিত্রে।

আরও পড়ুন

রুসো ব্রাদার্স পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৮ ডিসেম্বরে। সিনেমাটি মূলত অ্যাভেঞ্জার্স, নিউ অ্যাভেঞ্জার্স, এক্স-মেন ও ফ্যান্টাস্টিক ফোরের সম্মিলিত লড়াই দেখাবে, যেখানে তারা মাল্টিভার্স ধ্বংসের হাত থেকে বিশ্বকে বাঁচাতে মরিয়া হয়ে উঠবে।

তবে এত কিছুর মাঝেও ভক্তদের চোখে সবচেয়ে বড় আক্ষেপ- ডুমসডে সিনেমায় থাকছেন না হাল্ক।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
নতুন পে-স্কেলে প্রাথমিকের শিক্ষকদের জন্য দুঃসংবাদ!
সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ
প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ!
লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ!