ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অবশেষে বিয়ে করছেন রাশমিকা-বিজয়, জানা গেল তারিখ!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
অবশেষে বিয়ে করছেন রাশমিকা-বিজয়, জানা গেল তারিখ!। ছবি: সংগৃহীত

রাশমিকা মন্দানার সঙ্গে সম্পর্কের খবরে দীর্ঘদিন ধরেই শিরোনামে উঠে আসছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয় দেবরকোন্ডার নাম। এই জুটি পর্দায় যেমন, বাস্তব জীবনেও তেমনই দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। সম্প্রতি গোপনে বাগদান সেরে ফেলেছেন- এমন খবর ছড়িয়ে পড়তেই তারা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে ব্যক্তিগতভাবে আংটি বদল করেছেন তারা। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে তাদের বিয়ের অনুষ্ঠান। এই পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাশমিকা।

সাম্প্রতিক এক আলাপচারিতায় রাশমিকাকে তার কথিত প্রেমিক বিজয় দেবরকোন্ডার সঙ্গে আসন্ন বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। গুঞ্জনের জবাবে রাশমিকা বলেন, গত চার বছর ধরেই এই ধরনের আলোচনা চলছে এবং মানুষ একই প্রশ্ন বারবার করে যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানান, বিষয়টি নিয়ে কথা বলার সময় এলে তবেই তারা মুখ খুলবেন।

রাশমিকার ভাষ্যমতে, এই গুঞ্জন তো চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বার বার করে যাচ্ছে, তেমনই সুখবরের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ের আয়োজন হতে পারে।

২০২৫ সালের ডিসেম্বরে দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজপ্রাসাদে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

সূত্র আরও জানায়, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে ঘরোয়া, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

তবে এই গুঞ্জনের মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে রাশমিকা জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘আমি বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। শুধু এটুকুই বলব-যখন বলার সময় আসবে, তখনই বলা হবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে দেখা গিয়েছে আংটি। সেই আংটি নিয়ে প্রশ্নের কোনো জবাব না দিলেও, আড়ালও করেননি। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে পারলেও পাপারাৎজিদের হাত থেকে রক্ষা পাননি বিজয় ও রাশমিকা। এবার তাদের বিয়ের অপেক্ষায় অনুরাগীরা।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
‘বাপের বাড়িতে চলে যাও’ বললে কি তালাক হয়ে যায়?
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ