ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আর দেখা যাবে না ‘স্পাইডার-ম্যান’, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
আর দেখা যাবে না ‘স্পাইডার-ম্যান’, ঘটনা কী। ছবি: সংগৃহীত

সুপারহিরো সিনেমার জগতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্যাম রেইমির ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজি ছিল এক অনবদ্য চমক। স্যাম রেইমির পরিচালনায় টোবি ম্যাগুয়ারের পিটার পার্কার আর কির্সটেন ডানস্টের মেরি জেন ওয়াটসন ছিল দর্শকের প্রিয় চরিত্র। কিন্তু এই যুগ আর ফিরে আসবে না! খবর ভ্যারাইটির।

সম্প্রতি স্ক্রিনর‍্যান্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে স্যাম রেইমি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, টোবি ম্যাগুয়ার ও কির্সটেন ডানস্টের স্পাইডার-ম্যানের আর কোনো ভবিষ্যত নেই। তিনি বলেন, আমার তিনটি সিনেমার পর, আমি মশালটি আরেকজনকে তুলে দিয়েছি, আর এখন তাদেরই গল্প এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের সুপারহিরো ভক্তরা এখন টম হল্যান্ডের নেতৃত্বে নতুন যুগে ‘স্পাইডার-ম্যান’-এর গল্পে মগ্ন।

এখনকার ‘স্পাইডার-ম্যান’ এর ভক্তরা টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’ সংস্করণ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এবং তাই পুরনো দিনের পিটার পার্কার আর মেরি জেনের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলেও জানান স্যাম রেইমি।

এদিকে, নতুন প্রজন্মের ‘স্পাইডার-ম্যান’ হিসেবে টম হল্যান্ড আরও বড় পরিসরে সিনেমার পর্দায় উঠে আসছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ তার জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আগামী ৩১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে নতুন ফিল্ম ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যা পরিচালনা করেছেন ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দ্য টেন রিংস’-এর পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।

আরও পড়ুন

এই ছবিতে সহ-অভিনেতা হিসেবে থাকছেন জেন্ডায়া, জন বার্নথাল, স্যাডি সিংক, মার্ক রাফেলোসহ আরও অনেক তারকা।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
সিনেমার শুরুতেই থমকে যাবেন ভক্তরা, ঘটনা কী
তবে কি ‘জিন-সাইক্লোপস’র মেয়ে স্যাডি সিংক?