ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিনেমার শুরুতেই থমকে যাবেন ভক্তরা, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
সিনেমার শুরুতেই থমকে যাবেন ভক্তরা, ঘটনা কী। ছবি: সংগৃহীত

মার্ভেল ভক্তরা অধীর অপেক্ষা করছেন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার জন্য। তবে সিনেমার প্রথমেই এমন কিছু ঘটবে, যা দেখে থমকে যাবেন ভক্তরা। সম্প্রতি নারড্রোটিক-এর প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমার শুরুর দৃশ্যটি হবে মাল্টিভার্সাল সিকোয়েন্স, যেখানে ‘স্পাইডার-ম্যান’ হিসেবে ফিরে আসবেন টোবি ম্যাগুয়ের। খবর কসমিক বুক নিউজের।

গুঞ্জন রয়েছে, প্রথম দৃশ্যেই বিদায় নেবে ‘স্পাইডার-ম্যান’! এছাড়া হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের চরিত্রগুলোও প্রবেশ করতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, টোবি ম্যাগুয়েরের ‘স্পাইডার-ম্যান’ সিনেমার শুরুর অংশে মারা যাবেন, সম্ভবত আলফ্রেড মোলিনার ডক্টর অকটোপাসের সঙ্গে।

গ্যারী বিয়ুকোলার এবং ক্রিস গোর-এর আলোচনা অনুযায়ী, প্রতিটি পৃথিবী নিজস্ব পৃথিবী হয়ে উঠবে। টোবি ম্যাগুয়ের মারা যাবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

জানা গেছে, এই ধ্বংসযজ্ঞের পেছনে একাধিক ‘এক্স-মেন’ চরিত্রের হাত থাকতে পারে, বিশেষ করে হিউ জ্যাকম্যানের উলভেরিন এবং রায়ান রেনল্ডসের ডেডপুল।

ধারণা করা হচ্ছে, এই দুই চরিত্রের কারণে মার্ভেল ইউনিভার্সে এমন বিপর্যয় সৃষ্টি হতে পারে। এমনকি, সাইক্লপস (স্কট সামার্স) স্পাইডার-ম্যানের বিরুদ্ধে লড়াইও করতে দেখা যেতে পারে।

জানা গেছে, মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফেইগি প্রথমে টোবি ম্যাগুয়েরের স্পাইডার-ম্যানের অংশগ্রহণ বাতিল করার পরিকল্পনা করেছিলেন। পরে তা পরিবর্তন করা হয়।

এছাড়া রিপোর্টে আরও বলা হয়েছে, সিনেমার শেষভাগে মার্ভেল ইউনিভার্সের ধ্বংসের জন্য দায়ী হবে ডক্টর ডুম, যা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার মূল কাহিনীর কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন

এই সিনেমা ‘ইনফিনিটি ওয়ার’-এর আবেগময় প্রভাব এবং ব্যাপকতা ছাপিয়ে যাওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানানো হয়েছে। এতে অনেক জনপ্রিয় চরিত্র ও তাদের অভিনেতারা উপস্থিত থাকবেন এবং অনেক চরিত্রের মৃত্যুও হতে পারে।

সব ঠিক থাকলে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
আর দেখা যাবে না ‘স্পাইডার-ম্যান’, ঘটনা কী
গুঞ্জনে ‘ইনক্রেডিবল হাল্ক’
‘ডুমসডে’ সিনেমায় হাল্ক নিয়ে দুঃসংবাদ
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ টিজারে গোপন বার্তা!