ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘ডেয়ারডেভিল’ সিজন ২-এর ট্রেলারে চমক!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
‘ডেয়ারডেবিল’ সিজন ২-এর ট্রেলারে চমক!। ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত মার্ভেল সিরিজ ‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২ এর নতুন ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। ট্রেলারে দেখা যায়, ম্যাট মর্ডক (চার্লি কক্স) ও উইলসন ফিস্ক (ভিনসেন্ট ড'অনোফ্রিও)-এর মধ্যে এক তীব্র যুদ্ধের প্রস্তুতি। যদিও ট্রেলারে বিস্তারিত কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও, ফিস্ক এখনও নিউ ইয়র্ক সিটির মেয়র এবং তা শহরের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর দ্য ডেডলাইনের।

ট্রেলারে আরও দেখা যায়, ডেয়ারডেভিল তার ছায়ায় লড়াই চালিয়ে যাওয়ার সময় তাকে সহায়তা করতে হাজির হবে তার পুরনো বন্ধু জেসিকা জোন্স।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে তীব্র স্ট্রিট-লেভেল ড্রামা ‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২, যেটি আটটি পর্বে সম্প্রচারিত হবে। আগামী ২৪ মার্চ থেকে স্ট্রিমিং শুরু হবে।

সিজন ২-এর গল্পে নতুন রূপে উঠে আসবে নিউ ইয়র্ক সিটির রাজনৈতিক পরিস্থিতি। মেয়র উইলসন ফিস্ক, যিনি শহরের প্রতিটি কোণায় তার প্রভাব বিস্তার করছেন, ডেয়ারডেভিলকে ‘পাবলিক এনিমি নাম্বার ওয়ান’ হিসেবে চিহ্নিত করছেন এবং তাকে ধ্বংস করতে মরিয়া। তবে ফিস্কের দুর্নীতিগ্রস্ত সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত ম্যাট মর্ডক, যিনি মাস্কের আড়ালে ডেয়ারডেভিল হিসেবে শহরের পুনর্নির্মাণের লক্ষ্যে অদৃশ্য হয়ে সংগ্রাম করতে দেখা যাবে।

আরও পড়ুন

এ মৌসুমে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডেবোরাহ অ্যান ওল (ক্যারেন পেইজ), আয়েলেট জুরার (ভ্যানেসা ফিস্ক), উইলসন বেটহেল (বেঞ্জামিন পয়েন্টেক্সটার/বুলসআই) এবং মার্গারিটা লেভিয়েভা (হিথার গ্লেন)। এছাড়া নতুন চরিত্র হিসেবে মঞ্চে উপস্থিত হবেন ম্যাথিউ লিলার্ড, যিনি রহস্যময় মিস্টার চার্লস হিসেবে পর্দায় আসবেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন