ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম
বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ। ছবি: সংগৃহীত

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের সম্পর্ক এবং বন্ধুত্বের কারণে জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট এবং করণ ওয়াহির নাম প্রায়ই একসঙ্গে শোনা যায়। তবে সম্প্রতি মুম্বাইয়ের টেলিপাড়ায় নতুন একটি গুজব ছড়িয়ে পড়েছে। গুঞ্জন ছিল, জেনিফার উইঙ্গেট আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, পাত্র আর কেউ নয়, জনপ্রিয় সহঅভিনেতা এবং দীর্ঘদিনের বন্ধু করণ ওয়াহি।

গুঞ্জনটি ছড়ানোর পর, ফ্যানরা দুই তারকার সম্পর্ক নিয়ে নানা অনুমান করতে শুরু করেন। তবে, এই গুজবকে সঠিক সময়ে নস্যাৎ করে দিলেন করণ ওয়াহি নিজেই। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এই বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি লেখেন, সস্তা প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।

এখানেই থেমে থাকেননি তিনি। জেনিফার উইঙ্গেটের সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করে করণ লিখেছেন, কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন, তার এবং জেনিফারের সম্পর্ক শুধু বন্ধুত্বের, যা অতিমাত্রায় গভীর এবং পরিপূর্ণ।

আরও পড়ুন

এর আগে, করণ সিং গ্রোভার এবং জেনিফার উইঙ্গেট এর সম্পর্ক ছিল বেশ আলোচিত, তবে মাত্র দু’বছরের মধ্যে তাদের সংসার ভেঙে যায়। এরপর করণ সিং গ্রোভার বিপাশা বসুকে বিয়ে করেন এবং জেনিফার একেবারেই ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারে মনোযোগী হয়ে পড়েন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
নিজের বিয়ের গুঞ্জন জানালেন নিজেই!