ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ক্যানসারের খবর শোনার পর যা করেছিলেন অভিনেত্রী হিনা খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত

২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি শুরুর আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে বড় সিদ্ধান্ত নেন তিনি। চুল পড়ার আগেই নিজের চুল নিজেই কেটে ফেলেন অভিনেত্রী।

বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ হিনা খান। জীবনের কঠিন সময় পেরিয়ে ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক ছন্দে। এরই মধ্যে দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রথম শোনার মুহূর্তে কী করেছিলেন এই প্রশ্নের মুখোমুখি হিনাকে বারবার হতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেন অভিনেত্রী।

হিনা খান বলেন, বিষয়টা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। তিনি জানান, ওই মুহূর্তে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন তিনি। আবেগে ভেঙে পড়েননি। বরং নিজের পছন্দের খাবার অর্ডার করেছিলেন। আমি ফালুদা খুব ভালোবাসি। সেদিন সেটাই অর্ডার করে খেয়েছিলাম, বলেন হিনা।

এরপর শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পথচলা, যার অনেকটাই ভক্তদের জানা।

উল্লেখ্য, অসুস্থতার মধ্যেই প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে সাদামাটা আয়োজনে বিয়ে করেন হিনা খান। কোনো আড়ম্বর ছাড়াই সম্পন্ন হয় তাদের বিবাহ। ২০০৯ সালে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’এর সেটে প্রথম দেখা হয় হিনা ও রকির। ওই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি জয়সওয়াল। সময়ের পরীক্ষায় টিকে থাকা সেই সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায় বিবাহবন্ধনে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একটি শর্টফিল্মে বিনিয়োগ না করায় ওই ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি আদায় করা হয়। অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থের লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে নাটক ‘নন্দিনী ও দুই পাখি’। নাটকের গল্পে মানুষের সম্পর্ক, ভালোবাসা, স্বপ্ন ও জীবনের নানা টানাপোড়েনের পাশাপাশি সমাজবাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
আরটিভিতে আজ (২৬ সেপ্টেম্বর) যা দেখবেন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৬ সেপ্টেম্বর) যা দেখবেন
আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা নূতন-নৃত্যশিল্পী মুনমুন
টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজ ও সাফল্যের স্বীকৃতি হিসেবে গ্রিনলিফ অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়েছে।
আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা নূতন-নৃত্যশিল্পী মুনমুন
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়।
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
আরও পড়ুন
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান
পোড়া খাবার খেলে কী ক্যান্সারের ঝুঁকি বাড়ে
নীরবে বাড়ে ফুসফুসের ক্যান্সার, কারা করাবেন পরীক্ষা? 
চাকরি দিচ্ছে ল্যাবএইড, অনলাইনে করা যাবে আবেদন