ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

অস্ত্রোপচার শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: সংগৃহীত

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন।

এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তানিয়া বাসায় ফিরেছেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসক তাকে অন্তত এক মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আরও কিছু পরীক্ষাও বাকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

জানা যায়, সফল অস্ত্রোপচারের পর টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছিল তানিয়াকে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সামাজিক মাধ্যমে নিজের ব্রেন টিউমারের খবরটি প্রকাশ করেন তিনি। হাসপাতালের বিছানায় বসে এক তোড়া ফুল হাতে তোলা একটি ছবি শেয়ার করে ভক্তদের উদ্বিগ্ন করে তোলেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে তানিয়া লেখেন, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।

বেশ কিছুদিন ধরেই নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী। কখনও তীব্র মাথাব্যথা, কখনও জ্বর-ঠাণ্ডায় আক্রান্ত হচ্ছিলেন তিনি। পরবর্তীতে দুইটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ব্রেনে টিউমার ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন তানিয়া বৃষ্টি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
পোপ লিওর সফল অস্ত্রোপচার
হাসপাতালে ভর্তি পোপ
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য
দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি