ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

চোয়ালে অস্ত্রোপচারের পর যে বার্তা দিলেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম
এমিলিয়ানো মার্টিনেজ। ছবি: আরটিভি কোলাজ

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সেন্টারব্যাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। স্ট্রেচারে করে মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়। এরপর চোয়ালে ফাটল ধরা পড়লে অস্ত্রোপচার করাতে হয়েছে এই আর্জেন্টাইন গোলরক্ষকের।

সম্প্রতি নিজের ফেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাসপাতালের বেডে শোয়া একটি ছবির পোস্ট করে মাঠে ফেরার বার্তা দিয়েছেন মার্টিনেজ।

তিনি লিখেছেন, যারা বার্তা পাঠিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ক্লিনশিট ধরে রেখে ম্যাচ জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।

এদিকে অস্ত্রোপচার সফল হওয়ার খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ পর বিশ্বকাপজয়ী গোলরক্ষকের প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমার প্রিয় দিবু, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। পৃথিবীর সব শক্তি তোমার সঙ্গে থাকুক। দূর থেকে তোমাকে অনেক বড় একটি আলিঙ্গন জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। ভালো-মন্দ সব সময়েই তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু।

প্রসঙ্গত, এভারটনের একটি ফ্রি কিক বিপদমুক্ত করার জন্য পাঞ্চ করতে গেলে দলটির সেন্টারব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে আহত হন দিবু মার্টিনেজ। ওই সময় প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য সরাসরি একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানে ঘাড়, পিঠ ও মাথার খুলিতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। তবে পরীক্ষায় তার চোয়ালে ফাটল ধরা পড়ে, যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয়।

আর্জেন্টাইন তারকাকে নিয়ে ভয় অনেকটাই কেটে গেলেও, তার মাঠে ফিরতে প্রায় দেড় মাস পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
চলতি মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনাকে হারানোর পর চ্যাম্পিয়নস লিগে রাজকীয় প্রত্যাবর্তন দেখিয়ে এমবাপ্পে-বেলিংহ্যামদের আত্মবিশ্বাস এখন আকাশে। তাদের সামনে এখন লা লিগায় শীর্ষস্থান দখলের লড়াই। সেই লক্ষ্য শনিবার (৭ নভেম্বর) স্পেনের মেসতালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কোচ হোসে মরিনহো। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয়স্থান দখল করবে রিয়াল মাদ্রিদ। বর্তমানের ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ভিনিরা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে লা লিগায় শিরোপার লড়াইয়ে টিকিটে থাকতে হলে প্রতিটি ম্যাচই মহাগুরুত্বপূর্ণ লস ব্লাঙ্কোসদের সামনে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুসকে ছাড়ায় মাঠে নামতে হবে তাদের। লাল কার্ডের কারণে ৪ ম্যাচ নিষিদ্ধ হওয়া ব্রাজিলিয়ানকে ছাড়াই জয় তুলতে হবে তাদের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের স্কোয়াড গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন এবং মেস্ত্রে। ডিফেন্ডার: এদের মিলিতাও, হুইসেন, ট্রেন্ড আলেকজন্ডার, কোনাতে, কুকুরেলা, আ, ক্যারাস, রুডিগার, ডামফ্রিস।  মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা, ভেদে ভালভার্দে, চৌয়ামেনি, আর্দা গুলার, বার্নার্ডো সিলভা এবং থিয়াগো। ফরোয়ার্ড: এন্ড্রিক, এমবাপ্পে, সি. এসপি, ব্রাহিম দিয়াজ এবং ইয়ান ডিওমান্ডে। আরটিভি/এসআর  
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা
চলতি মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনাকে হারানোর পর চ্যাম্পিয়নস লিগে রাজকীয় প্রত্যাবর্তন দেখিয়ে এমবাপ্পে-বেলিংহ্যামদের আত্মবিশ্বাস এখন আকাশে। তাদের সামনে এখন লা লিগায় শীর্ষস্থান দখলের লড়াই। সেই লক্ষ্য শনিবার (৭ নভেম্বর) স্পেনের মেসতালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয়স্থান দখল করবে রিয়াল মাদ্রিদ। বর্তমানের ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ভিনিরা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। যেখাবে দেখবেন খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs Valencia live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর  
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
ফুটবল বিশ্বে তিন মহাতারকা। তিনটি দেশ, তিন রকমের ফুটবলশৈলী। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলের গল্পে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যাচ্ছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের মধ্যে। তিনজনই জাতীয় দলের হয়ে নিজেদের শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত  দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক না হওয়া পাঁচ ফুটবলার।
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
আরও পড়ুন
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ?
অবশেষ অ্যাস্টন ভিলা ছাড়লেন মার্টিনেজ
জর্ডানকে হারানোর পর বাংলাদেশি ভক্তদের নিয়ে যা বললেন মার্টিনেজ