রাশমিকা–বিজয়ের বিয়েতে আলোচনায় রাশমিকার ছোট বোন

বিনোদন ডেস্ক, আরটিভি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫০ পিএম


রাশমিকা–বিজয়ের বিয়েতে আলোচনায় রাশমিকার ছোট বোন
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠান।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, একাধিক তারকা ও প্রভাবশালী পরিবারের সদস্যরা ইতিমধ্যে উদয়পুরে পৌঁছেছেন।

বিয়ের এ খবরে নতুন করে আলোচনায় এসেছেন রাশমিকার ছোট বোন শিমান। অনেকেই হয়তো জানেন না, রাশমিকার সঙ্গে তার বোনের বয়সের পার্থক্য প্রায় ১৬ বছর। বর্তমানে ২৯ বছর বয়সী রাশমিকার বোনের বয়স প্রায় ১৪।

বিজ্ঞাপন
আরও পড়ুন

শিমানকে সচরাচর জনসমক্ষে দেখা যায় না। রাশমিকা ও তার পরিবার সচেতনভাবেই তাকে আলোচনার বাইরে রাখতে চান, যাতে স্বাভাবিক পরিবেশে বড় হতে পারেন তিনি। 

এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছিলেন, কাজের ব্যস্ততায় ছোট বোনের বেড়ে ওঠার অনেকটা সময় তিনি কাছ থেকে দেখতে পারেননি। সে সময় তিনি জানান, তার বোন তখন প্রায় ১৩ বছরের, আর গত কয়েক বছরে শিমানের বেড়ে ওঠার মুহূর্তগুলো মিস করেছেন তিনি।

বিজ্ঞাপন

অভিনেত্রীর ভাষ্য ছিল, ছুটির দিনে বাড়িতে থাকলে কখনো কখনো আবেগাপ্লুত হয়ে পড়েন। কারণ, তিনি অনুভব করেন, ছোট বোনের শৈশবের অনেকটা পথ সরাসরি দেখতে পাননি তিনি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission