ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

‘সরি ধুয়ে পানি খা’, বললেন পরীমনি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া

চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তাকে বয়কটের ডাক, ব্যক্তিগত আক্রমণ, বিভিন্ন ধরনের কটূক্তি এবং তার কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্র্যান্ড মালিকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

এর মধ্যে গুলশান শুটিং ক্লাবে এক অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগও করেন এই অভিনেত্রী। অনুষ্ঠান শেষে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এসব ঘটনার পর এবার দীর্ঘ ভিডিওবার্তায় নিজের অবস্থান তুলে ধরেছেন পরীমনি। সেখানে তাকে ঘিরে আন্দোলন, বয়কটের প্রচার, ব্যক্তিগত আক্রমণ এবং সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপদস্থ করার অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, কাউকে জোর করে কিংবা ভয় দেখিয়ে কীভাবে ক্ষমা চাইতে বাধ্য করা সম্ভব?

ভিডিওতে পরীমনি বলেন, ‘আপনি একজন মানুষকে সরি বলাবেন, বা আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। কিন্তু কীভাবে সরি বলাবেন? একজন মানুষের গলা টিপে ধরে, মেরে ফেলার হুমকি দিয়ে কি সরি বলানো যায়? সম্ভব?’

নিজের ব্যবহৃত একটি গালির প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘একটা ... বাচ্চাকে ... বাচ্চা বলেছি বলে খুবই ভুল করে ফেলেছি! এটার জন্য যদি আমি সরি বলি, তাহলে কি আমাকে বলতে হবে, তুমি গালিগালাজ করতে পারবা না? তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে এখানে-সেখানে ধরুক, যা ইচ্ছা তাই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে সরি বলতে হবে!’

এরপর যারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের উদ্দেশেও প্রশ্ন ছুড়ে দেন পরীমনি। তার অভিযোগ, ব্যক্তিগত ইগো থেকে কয়েকজন রাস্তায় নেমে আন্দোলন করেছেন এবং তাকে নিয়ে নানা ধরনের অপমানজনক মন্তব্য করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন পরীমনি।

পরীমনির অভিযোগ, প্রথমে তাকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কাজ না হওয়ায় এবার তার কাজের জায়গায় বাধা তৈরির চেষ্টা চলছে। বিভিন্ন ব্র্যান্ড মালিককে ফোন করে তাকে কাজে না নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন অভিনেত্রী। ভিডিওতে তিনি বলেন, ‘বয়কট বয়কট শুরু করেছিলেন। দেখেছেন ২৪, ৪৮ কিংবা ৭২ ঘণ্টার মধ্যে কোনো কাজ হচ্ছে না। কারণ আপনাদের বয়কটে তারা মাথা ঘামাচ্ছেন না। তখন কী করলেন? রীতিমতো সশরীরে গিয়ে ভাঙচুর শুরু করছেন। পরীমনি যেখানে যাবে, সেখানে গিয়ে অরাজকতা শুরু করবেন-এটাই কি আপনাদের পরিকল্পনা?’

এ সময় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কিছু মানুষের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পরীমনির ভাষ্য, সাংবাদিক পরিচয় দিয়ে যা ইচ্ছা তা করা সাংবাদিকতার কাজ হতে পারে না। হাতে ফোন, একটি পেজ ও নিবন্ধন থাকলেই কেউ প্রকৃত সাংবাদিক হয়ে যান না বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিওর শেষ দিকে নিজের ক্ষোভ প্রকাশ করে পরীমনি জানান, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সরি বলাতে চাওয়া হচ্ছে। কিন্তু এভাবে ক্ষমা আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজের বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘সরি ধুয়ে পানি খা।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেতা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। ব্যক্তিগত কারণের পাশাপাশি আরও কিছু বিষয়কে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেতা
পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদনের খবর সামনে আসার পর সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। 
পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয় ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূইয়া। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’ এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত নতুন পরিচয়পত্র ইস্যুর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে এবং অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। এদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কেও টানাপোড়েন চলছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রয়টার্স। আরটিভি/এসকে
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি ঘিরে উত্তেজনা, যা জানা যাচ্ছে
কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি ঘিরে উত্তেজনা, যা জানা যাচ্ছে
এবার এনসিপিকে অভিযুক্ত করে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
বায়ান্নোর ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের পৈতৃক বাড়ি ও পরিবারটির ব্যক্তিগত সম্পত্তি নিয়ে চরম নোংরামি ও হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে বাড়িটি হাতিয়ে নেওয়া বা দখলের পাঁয়তারা এবং পরিবারটিকে গত দুই বছর ধরে হয়রানি করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 
এবার এনসিপিকে অভিযুক্ত করে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
আরও পড়ুন
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল
বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা