ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গ্ল্যামার থেকে সংসদে, রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম
ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবার রাজনীতির মঞ্চে নতুন অধ্যায় শুরু করলেন। সোমবার (৬ এপ্রিল) ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেয়ে নির্বাচিত হওয়ার পর রাজধানী দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন এই তারকা অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত কোয়েল মল্লিকের এই রাজনৈতিক অভিষেক সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। অভিনয়ের জগতে সাফল্যের পর এবার জনসেবার দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন তিনি। এ বিষয়টিকে অনেকেই দেখছেন তার জীবনের নতুন এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়েলের শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল পুরোপুরি বাঙালিয়ানায় ভরপুর। মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে তিনি বাংলাতেই শপথবাক্য পাঠ করেন। সংসদের উচ্চকক্ষে নিজের প্রথম উপস্থিতিতেই মাতৃভাষার ব্যবহার অনেকের প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন

শপথ নেওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন কোয়েল মল্লিক। তিনি লেখেন, রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। বাংলার মানুষের সেবা করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ এবং নতুন এই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

অভিনেত্রীর জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিল তার পরিবার। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বাবা, বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন কোয়েলের স্বামী নিসপাল সিং রানে ও তাদের ছেলে কবীর। পরিবারের অন্যান্য সদস্যরাও এই বিশেষ দিনে তাকে উৎসাহ ও সমর্থন দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের কাছে কোয়েল মল্লিকের জনপ্রিয়তা এবং তার ইতিবাচক ভাবমূর্তি সংসদীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারে। চলচ্চিত্র জগতের সহকর্মী ও ভক্তরাও সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন।

চলচ্চিত্রের পর্দা থেকে দেশের সংসদ। এই যাত্রা নিঃসন্দেহে কোয়েল মল্লিকের জীবনের এক নতুন অধ্যায়। এখন দেখার বিষয়, অভিনয়ের মতো রাজনীতির মঞ্চেও তিনি কতটা সফলভাবে নিজের অবস্থান গড়ে তুলতে পারেন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!
গম দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার মুখোমুখি নুসরাত, সঙ্গে যশ
রাহুলের মৃত্যুর পর সরব টালিউড, মধ্যরাতে থানায় প্রিয়াঙ্কা–প্রসেনজিৎ