ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

তরুণের কণ্ঠে লাকী আখান্দের অসমাপ্ত গান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় পর পূর্ণতা পেল নন্দিত সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দেরর একটি অসমাপ্ত গান। ‘যার কাছে মন রেখে’ শিরোনামের এই গানটি নতুনভাবে প্রকাশ পেয়েছে তরুণ শিল্পী তরুণ মুন্সীর কণ্ঠে।

জানা গেছে, প্রায় ৩৪ বছর আগে গানটির কথা লিখেছিলেন গীতিকবি গোলাম মোর্শেদ। সেই সময়ই এতে সুরারোপ করেছিলেন লাকী আখান্দ। তবে নানা কারণে গানটি আর রেকর্ড করা সম্ভব হয়নি। দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর অবশেষে নতুন প্রজন্মের কাছে পৌঁছাল গানটি।

সম্প্রতি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে ‘যার কাছে মন রেখে’। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।

গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তরুণ মুন্সী বলেন, এটি তার সংগীতজীবনের এক বিশেষ প্রাপ্তি। এমন এক কিংবদন্তির জন্য লেখা গানে কণ্ঠ দেওয়ার সুযোগ পাওয়া তাঁর কাছে স্বপ্নের মতো। গানের পেছনের গল্প শুনে এবং গীতিকথা পড়ে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন। লাকী আখান্দের মূল সুর অক্ষুণ্ন রেখে আধুনিক আয়োজনের মাধ্যমে গানটি নতুনভাবে পরিবেশন করেছেন বলে জানান তিনি। তাঁর আশা, কথা, সুর ও সংগীতায়োজনের সমন্বয়ে গানটি সমকালীন শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

আরও পড়ুন

অন্যদিকে গীতিকবি গোলাম মোর্শেদ জানান, তার সৃষ্টিশীল জীবনের একটি বড় অংশজুড়ে ছিলেন লাকী আখান্দ। এই গানটির কথায় মুগ্ধ হয়ে তৎক্ষণাৎ সুর করেছিলেন লাকী আখান্দ, কিন্তু তা আর আলোর মুখ দেখেনি। ১৯৯৮ সাল থেকে গানটি তাঁর কাছেই সংরক্ষিত ছিল। পরবর্তীতে লাকী আখান্দের প্রয়াণের পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই গানটি নতুন করে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

গোলাম মোর্শেদের বিশ্বাস, তরুণ মুন্সীর কণ্ঠে নতুন করে জীবন্ত হয়ে ওঠা ‘যার কাছে মন রেখে’ গানটি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। 
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। 
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন চিত্রনায়িকা পরীমনি।
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
আরটিভিতে আজ যা দেখবেন 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন