ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।

এরই মধ্যে প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে আবেগঘন এক পোস্টে নিজের কষ্ট, অভিমান ও অনুশোচনার কথা তুলে ধরেছেন এই অভিনেতা। একই সঙ্গে স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

ইকরার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে আলভী লিখেছেন, একজন মৃত মানুষের মূল্য অনেক জীবিত মানুষের চেয়েও বেশি। ইকরা বেঁচে থাকলে হয়তো এই সময়টায় তাদের সন্তানকে নিয়ে তিনজনে মিলে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করতেন। কিন্তু আজ সেই মানুষটি শুধুই স্মৃতি।

স্ত্রীকে হারানোর পর নিজের জীবনযাপন নিয়ে ওঠা নানা প্রশ্নের প্রসঙ্গও তুলে ধরেছেন আলভী। কেন তিনি এখনো হাসছেন, গান শুনছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিচ্ছেন কিংবা শুটিং করে জীবিকা নির্বাহ করছেন এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে। তবে এসব প্রশ্নের জবাবে নিজের ও সন্তানের জীবন থামিয়ে না দেওয়ার বাস্তবতার কথাই যেন তুলে ধরেছেন অভিনেতা।

আলভীর লেখায় উঠে এসেছে সন্তান রিযিকের ভবিষ্যৎ নিয়ে তার দায়িত্ববোধের কথাও। নিজের পরিবারকে সামলে ছেলেকে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছেন তিনি। আর এই চেষ্টা নিয়ে ইকরার কোনো অভিমান থেকে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার আকুতি জানিয়েছেন আলভী।

প্রয়াত স্ত্রীর প্রতি নিজের ভালোবাসা ও অভিমানের কথাও প্রকাশ করেছেন তিনি। আলভী জানিয়েছেন, নামাজের বিছানায় মোনাজাতের সময়ও ইকরা থাকেন তার ভাবনায়। স্ত্রীর প্রতি অভিমান থাকলেও তার মনে কোনো ক্লেশ নেই। বরং আবার দেখা হওয়ার প্রত্যাশায় বাকি আড্ডা ও অভিমানগুলো সেই দিনের জন্য জমিয়ে রেখেছেন তিনি। পাশাপাশি তাদের সন্তান রিযিককে দেখে রাখার আকুতিও জানিয়েছেন প্রয়াত স্ত্রীর প্রতি।

উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় জাহের আলভীকে এক নম্বর আসামি করা হয়েছিল। কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন এই অভিনেতা।

ইকরার জন্মদিনে আলভীর এই আবেগঘন পোস্টে উঠে এসেছে প্রিয়জনকে হারানোর বেদনা, জমে থাকা অভিমান, অনুশোচনা এবং সন্তানকে ঘিরে নতুন করে জীবন এগিয়ে নেওয়ার চেষ্টা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, জানালেন অনুভূতি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করার পর নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।
ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, জানালেন অনুভূতি