ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুক্তির ১৩তম দিনেই রেকর্ড ভেঙে ২০০ কোটি ছুঁল অক্ষয়ের ‘ভূত বাংলা’ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: সংগৃহীত

আবারও বড় সাফল্য পেল বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের নতুন ছবি ভূত বাংলা। বিশ্বব্যাপী এই ছবির আয় ইতিমধ্যেই ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, এই সাফল্যের পর ভূত বাংলা এখন বলিউডের হরর-কমেডি ঘরানার মধ্যে চতুর্থ সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে ছবিটি পেছনে ফেলেছে থামা এবং স্ত্রী-এর মতো জনপ্রিয় সিনেমার আজীবন আয়কেও।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, অক্ষয় কুমারের তারকা জনপ্রিয়তা, কমেডি ও ভয়ের মিশ্র গল্প এবং দর্শকদের ইতিবাচক সাড়া। সব মিলিয়েই ছবিটি এত বড় সাফল্য পেয়েছে।

আরও পড়ুন

বিশ্বব্যাপী বাজারে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের কারণে সিনেমাটি দ্রুতই রেকর্ড ভাঙে বক্স অফিসে। দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ১৩তম দিনে ২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করে। দ্বিতীয় সপ্তাহে শক্তিশালী আয়ই মূলত এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। মুক্তির পর থেকেই বিভিন্ন দেশে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় ছবিটিকে ঘিরে।

সব মিলিয়ে ভূত বাংলা শুধু বক্স অফিসেই নয়, হরর-কমেডি ঘরানার ছবির তালিকাতেও নতুন ইতিহাস গড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বর্তমানে ছবিটির দৈনিক আয় কমতে শুরু করেছে এবং সামনে নতুন সিনেমা মুক্তির চাপও রয়েছে। এখন দেখার বিষয়, চলমান এই ধারা বজায় রেখে ভূত বাংলা কি ৩০০ কোটি রুপির গণ্ডি ছাড়াতে পারে কিনা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী