ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত মডেল শ্রদ্ধা দুবের ঠিকানা এখন কারাগার। ক্যাফে ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর ভারতের লক্ষ্ণৌয়ের গোসাইগঞ্জ জেলা কারাগারে দিন কাটছে তার।

সেখানে ৪৫ জন নারী বন্দির সঙ্গে একই কক্ষে রাখা হয়েছে তাকে। কারাগারে যাওয়ার পর থেকে ঠিকমতো খাচ্ছেন না শ্রদ্ধা। অন্য বন্দিদের সঙ্গেও কথা বলছেন কম।

গত ৯ অক্টোবর লক্ষ্ণৌয়ের একটি আবাসনের চারতলা থেকে পড়ে মারা যান শিবা শর্মা।

ওই আবাসনেই শ্রদ্ধা দুবের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। শিবার মৃত্যুর ঘটনায় শ্রদ্ধার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে মডেলটির দাবি, আত্মহত্যা করেছেন শিবা। ঘটনার পর ২০ অক্টোবর মহারাষ্ট্রের পুলিশ নাগপুর থেকে শ্রদ্ধা, তার বোন রশ্মি এবং তাদের গাড়িচালক আদিলকে গ্রেপ্তার করে।

এর আগে নেপালে অবস্থানকালে পুলিশের নজরে আসার পর গ্রেপ্তার এড়াতে তারা ভারতে ফিরে আসেন। পরে নাগপুরে আশ্রয় নিলে সেখান থেকেই তাদের আটক করা হয়।

শিবার মৃত্যুর পর শ্রদ্ধাদের পালিয়ে থাকতে সহায়তাকারীদেরও খুঁজছে পুলিশ। এ ঘটনায় সামনে এসেছে শ্রদ্ধার প্রেমিক আমির শেখের নাম। অভিযোগ, আমির ও তার সহযোগীরা শ্রদ্ধা, রশ্মি ও আদিলের জন্য কানপুর, নাগপুর এমনকি নেপালেও আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন।

আমিরকে জিজ্ঞাসাবাদ করে অন্য সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
শিবার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর বৃহস্পতিবার, ২২ অক্টোবর, তিনজনকে আদালতে তোলা হয়। আদালত তাদের ১০ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারা সূত্রের বরাতে জানা গেছে, কারাগারে নেওয়ার পর প্রথমে শ্রদ্ধা ও রশ্মিকে নিভৃতবাসে রাখা হয়েছিল। পরে তাদের অন্য কক্ষে স্থানান্তর করা হয়। বর্তমানে দুই বোনের ঠাঁই হয়েছে ৪৫ নারী বন্দির সঙ্গে। গ্রেপ্তারের পর থেকে তাদের সঙ্গে দেখা করতে পরিবারের কেউ কারাগারে আসেননি বলেও জানিয়েছে কারা সূত্র।

কারাগারের জেলার ঋত্বিক প্রিয়দর্শী জানিয়েছেন, দুই বোনের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। তবে তাদের আচরণে উদ্বেগের ছাপ রয়েছে। বেশির ভাগ সময় চুপচাপ বসে থাকছেন তারা। মাঝেমধ্যে নিজেদের মধ্যে কথা বললেও অন্য বন্দিদের সঙ্গে তেমন মিশছেন না।

কারাগারে প্রথম রাতেও স্বাভাবিক ছিলেন না শ্রদ্ধা। রাতে তাকে রুটি, ডাল, আলু-সয়াবিন ও মেথি শাকের তরকারি দেওয়া হলেও খেতে চাননি তিনি। অনেক রাত পর্যন্ত জেগে ছিলেন, ঘুমও হয়নি ঠিকমতো। ভোর ৬টার দিকে অন্য বন্দিদের সঙ্গে তাকেও ঘুম থেকে উঠতে হয়। বিলাসবহুল জীবন থেকে কারাগারের এমন কঠোর রুটিনে এসে এখন এভাবেই দিন কাটছে এই মডেলের।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
আন্তর্জাতিক সংগীতের মঞ্চে আরও একবার নিজের অবস্থান শক্ত করলেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
কারিনার লকেট বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যেই আলোচনায় এসেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
কারিনার লকেট বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস
দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ
গত ১১ নভেম্বর দুবাইয়ের মেরিটাইম সিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’। দুবাইয়ে নিজের নামে নির্মিত বিলাসবহুল আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নেচে দর্শকদের মাতিয়ে দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। শাহরুখের নাম অনুসারে নির্মিত ভবনটি একটি বিলাসবহুল আবাসন প্রকল্প। তবে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে অভিনেতার নাচ। অনুষ্ঠানে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ বাজতেই মঞ্চে নাচতে শুরু করেন তিনি। প্রিয় তারকার এমন মুহূর্ত দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত ভক্ত ও দর্শকেরা। গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় গানটি। এতে তার সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটিতে দুই তারকার রসায়ন, প্রেমের আবহ ও সুর ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। তবে গানটিতে শুধু প্রেমের আবহই নয়, রয়েছে অ্যাকশন ও সহিংসতার ইঙ্গিতও।  সিনেমার মূল গল্পের সঙ্গে যুক্ত একটি গোপন মিশনের আভাস পাওয়া যায় গানটিতে। বিদেশি লোকেশন, নাচের দৃশ্য এবং শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকদের মনে করিয়ে দিয়েছে তাদের অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার কথা। গানটিতে শাহরুখের একটি সংলাপও বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি খুনি নই, প্রেমিক। আমার নিশানা আমার প্রেয়সী। আর সেই প্রেম কিসের, যা হৃদয় ভেদ করতে পারে না।’ শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ
‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ঐতিহাসিক পান্নার গয়না পরার কারণে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা
আরও পড়ুন
দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ
‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা