বিয়ের গুঞ্জনে মুখ খুললেন কঙ্গনা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৬:৩৮ পিএম


বিয়ের গুঞ্জনে মুখ খুললেন কঙ্গনা
কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত

পরনে সালোয়ার স্যুট, হাতে চুরি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র- সম্প্রতি একটি ভিডিওতে এমন লুকে দেখা যায় বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রনৌতকে। আর ঐ ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ে নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন কঙ্গনা নিজেই।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে কঙ্গনাকে গোলাপি রঙের সালোয়ার-কামিজে দেখা যায়। তার গলায় ছিল মঙ্গলসূত্র, কপালে টিপ ও হাতে সবুজ চুড়ি। সাধারণত হিন্দু বিবাহিত নারীরা এমন সাজ পরেন। তাই অনেকেই ধারণা করেন, কঙ্গনা হয়তো গোপনে বিয়ে করেছেন।

অবশেষে ২২ মে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিয়ে কথা বলেন কঙ্গনা। তিনি জানান, এটি আসলে তার নতুন একটি সিনেমার চরিত্রের সাজ ছিল। অর্থাৎ তিনি কোনো গোপন বিয়ে করেননি।

মজার ছলে কঙ্গনা লিখেছেন, ‘আমি প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় শুটিং করছি। কেউ একজন চরিত্রের মেকআপে থাকা অবস্থায় আমার একটি ছবি তুলে ফেলেছে। তারপর থেকেই অনেক ফোন কল পাচ্ছি। কিন্তু বিবাহিত নারীর সাজ নিয়ে এত হইচই কেন? অভিনেতারা তো নানা ধরনের চরিত্রে অভিনয় করেন। আমি গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি!’

তবে তিনি কোন সিনেমার জন্য এই লুক নিয়েছিলেন, সেটি খোলাসা করেননি।

কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ইমারজেন্সি সিনেমায়। এটি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ সিনেমাটি তিনি নিজেই পরিচালনা করেছেন।

এদিকে কঙ্গনার নতুন সিনেমা আগামী ১২ জুন মুক্তি পাওয়ার কথা আছে। মনোজ তপাদিয়া পরিচালিত এই সিনেমার গল্প ২০০৮ সালের মুম্বাইয়ে হামলার ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission