ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ১৩ ঘণ্টার ব্যবধানে দুই বোনের ঘরে জন্ম নিল চার যমজ ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৬:২২ এএম
ছবি: সংগৃহীত

একই পরিবারের দুই বোন, একই সময়ে গর্ভধারণ, দুজনেরই গর্ভে যমজ সন্তান— আর শেষ পর্যন্ত মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে জন্ম নিল দুই জোড়া যমজ ছেলে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটে যাওয়া এই বিরল ঘটনা রীতিমতো চমকে দিয়েছে চিকিৎসক থেকে শুরু করে পরিবারের সদস্যদেরও।

টেক্সাসের লংভিউ শহরের বাসিন্দা দুই বোন রেইনি জোন্স ও ডারিয়ান লো প্রথমে জানতে পারেন, তারা প্রায় একই সময়ে অন্তঃসত্ত্বা হয়েছেন। পরে আরও বিস্ময়কর তথ্য সামনে আসে— দুজনেরই গর্ভে রয়েছে যমজ সন্তান।

গত ১৯ মার্চ স্থানীয় সময় দুপুরের দিকে ডারিয়ান লো জন্ম দেন অভিন্ন (আইডেন্টিক্যাল) যমজ ছেলে ওয়াইল্ডার ও ওয়াকার-এর।

এর মাত্র ১৩ ঘণ্টা পর, ২০ মার্চ ভোরে রেইনি জোন্স জন্ম দেন ভ্রাতৃপ্রতিম (ফ্র্যাটার্নাল) যমজ ছেলে বেন ও রোয়ান-এর। যদিও তার সন্তানদের জন্মের সম্ভাব্য তারিখ ছিল ১ জুন। বোনের সন্তানদের দেখতে হাসপাতালে গিয়ে ফেরার পর হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই সময়ের আগেই সন্তান প্রসব করেন তিনি।

আরও পড়ুন

জন্মের পর চার শিশুর মধ্যে দুজনকে কিছুদিন নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হলেও, ২৬ মে নাগাদ চারজনই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।

রেইনি জোন্স বলেন, আমরা চেয়েছিলাম কাছাকাছি সময়ে সন্তান হোক। কিন্তু মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দুই বোনের সন্তান জন্মাবে— এটা কখনো কল্পনাও করিনি। এমনকি এক মাসের ব্যবধানও হবে না, সেটাও ভাবিনি।

ঘটনাটিকে আরও ব্যতিক্রমী করে তুলেছে পরিবারের ইতিহাস। রেইনি ও ডারিয়ান নিজেরা যমজ নন, তবে তাদের ছোট ভাই-বোন হ্যাডলি ও হাডসন যমজ, যাদের বয়স এখন প্রায় ১২ বছর।

পরিবারের মা শ্যানন জ্যাকসন, যিনি আগে যমজ সন্তান বড় করার অভিজ্ঞতা অর্জন করেছেন, এবার একসঙ্গে চার নাতির দাদি হয়ে আবেগাপ্লুত।

তার ভাষায়, এক মুহূর্তে শূন্য থেকে চার নাতির দাদি হয়ে গেলাম। ছোটবেলা থেকেই বড় একটি পরিবারের স্বপ্ন দেখতাম। মেয়েদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পারছি, এর চেয়ে বড় সুখ আর কী হতে পারে।

পরিবারের কনিষ্ঠ সদস্য হ্যাডলি মজা করে বলেন, এখন দুই জোড়া যমজ ভাতিজাকে নিয়ে তাদের বাড়ি ভীষণ ব্যস্ত আর আনন্দমুখর।

রেইনির মতে, দুই বোনের সম্পর্ক এখন আরও গভীর হয়েছে। তিনি বলেন, আগে আমরা শুধু বোন ছিলাম, এখন আমরা একসঙ্গে মাতৃত্বের অভিজ্ঞতাও ভাগাভাগি করছি। আর দুজনেরই যমজ সন্তান হওয়া— এ যেন আনন্দের সঙ্গে একটু পাগলামিও। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি