ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গ্রিল কেটে নায়িকার বাসায় ঢুকে পড়লো চোর, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০২:৪১ পিএম
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি: সংগৃহীত

পর্দায় যখন চলছে তার নতুন সিনেমা ‘তছনছ’, ঠিক তখনই বাস্তব জীবনে বড় ধাক্কা খেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রাজধানীর মিরপুরে নায়িকার বাসায় জানালার গ্রিল কেটে ঢুকে কোটি টাকার সম্পদ লুট করেছে দুর্বৃত্তরা। চোরেরা নগদ অর্থ ও মূল্যবান ঘড়ির পাশাপাশি ববির প্রয়াত বাবার স্মৃতিবিজড়িত বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকারও বেশি।

এ ঘটনায় গত ২৭ মে রাজধানীর কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। মামলা দায়েরের পর পুলিশ ফারুক নামের এক ব্যক্তিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন ববি।

আরও পড়ুন

ফেসবুকে ববি লিখেছেন, ‘ঈদের আনন্দ আমার জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। ঈদের মাত্র দুই দিন আগে আমার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে। আমার বাবার ভালোবাসার স্মৃতি হিসেবে দেয়া প্রায় ৩৫–৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি হয়ে যায়। শুধু সম্পদ নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি, আবেগ এবং পরিবারের ভালোবাসা। জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।’

ববি তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই চোরদের সাধারণ চোর ভাবার কোনো সুযোগ নেই। এরা অত্যন্ত সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধী। মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়, আর রেখে যায় অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নায়িকা বলেন, ‘অভিযুক্ত আসামি ফারুক ও তার স্ত্রী গ্রেপ্তার হয়েছে এবং এখন পর্যন্ত ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। তবে এখনও আমার অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি।’ বাকি সামগ্রী দ্রুত উদ্ধার এবং মূল চক্রকে আইনের আওতায় আনতে প্রশাসনের আরও জোরালো ভূমিকা আশা করেছেন তিনি।

উল্লেখ্য, অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘তছনছ’ এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে মুন্না খান প্রযোজিত এবং বদিউল আলম খোকনের চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন মুন্না খান, ইয়ামিন হক ববি এবং মিশা সওদাগর।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার
তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি